Nusrat: মেরুন শাড়িতে ঝলমল করে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে মুগ্ধ করলেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় এই অভিনেত্রী। নিজের বিভিন্ন ছবি থেকে শুরু করে একাধিক ইভেন্টের মুহূর্তগুলি ভাগ করেন সকলের সাথে।
সেরকমই একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকে পোস্ট করেছেন একাধিক ছবি। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে মেরুন শাড়ি ও মেরুন স্লিভলেস ব্লাউজ। কখনো খিলখিলিয়ে উঠেছেন আবার আত্মবিশ্বাসী ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি জনপ্রিয় হিন্দি গানের লাইন।
পোস্ট করতেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে, প্রত্যেকেই তার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। এছাড়া অনেকেই জানিয়েছেন শাড়িতেই তাকে সবথেকে বেশি সুন্দর লাগে দেখতে। এক কথায় বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। অন্যদিকে যদি আমরা সেই ইভেন্টের কথা বলি তাহলে বলা যায় সেটি আয়োজন করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী।
হয়তো অনেকেই জানেন সিনেমা ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য ভারত সরকারের তরফ থেকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। এই বিশেষ সম্মান উদযাপন করার জন্যই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে টলিউডের প্রায় প্রত্যেককেই।
ইতিমধ্যে একাধিক ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে দলে দলে প্রসেনজিতের বাড়িতে হাজির হয়েছেন সমস্ত তারকারা। প্রিয় নায়কের এই অসামান্য সম্মানকে উদযাপন করতে একত্রিত হয়েছিল গোটা টলিউড।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.