Subhasree-Arijit: দীর্ঘ সময় পর মঞ্চে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit)। তাকে দেখে রীতিমতো আপ্লুত দর্শকেরা। সম্প্রতি তারই এক ঝলক পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। কিছু সময় আগেই অরিজিৎ ঘোষণা করেছিলেন তিনি নেপথ্যশিল্পী হিসেবে কাজ করবেন না। যা দেখার পর অনেকই ভেবেছিলেন হয়তো গান ছাড়লেন এই শিল্পী।
যদিও বুঝতে কিছুটা ভুল করেছিলেন অনুরাগীরা। আসলে সিনেমায় কাজ না করার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ। তবে তিনি এটা কখনোই বলেননি তিনি আর গান গাইবেন না। আর এবার সেই ঘোষণা করার পর প্রথমবার মঞ্চে দেখা গেল তাকে। জনপ্রিয় সেতার বাদক অনুষ্কা শঙ্করের (Anoushka) সাথে সঙ্গত দিয়েছেন তিনি।
কলকাতার একটি লাইভ শো ছিল অনুষ্কার। সেখানে অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছিলেন অরিজিৎ। অনুষ্কা যখন অরিজিতে নাম ঘোষণা করেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগীরা। সেই তালিকাতে রয়েছেন শুভশ্রীও। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য একটি সন্ধ্যা।’
অন্যদিকে অরিজিৎ মঞ্চে ওঠার পর বলেছিলেন তিনি ভীষণই চিন্তিত। একইসাথে কৃতজ্ঞতা জানান তাকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য। জানা গিয়েছে, খুব শীঘ্রই অনুষ্কার সাথে একটু প্রজেক্টে কাজ করতে দেখা যাবে তাকে। যা শুনে আপ্লুত হয়েছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, কেরিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত হাজার হাজার গান গেয়ে ফেলেছেন তিনি। তবে হঠাৎ করে সিনেমা থেকে সন্ন্যাস নেওয়ার কথা শুনে মন ভেঙ্গেছে ভক্তদের। তারা ভাবতেই পারছেন না এরপর কোনো সিনেমাতে তার গান শোনা যাবে না। একইসাথে তারা মনে করছেন হয়তো নতুনভাবে নিজেকে তুলে ধরবেন অরিজিৎ।

Sudeshna has been writing entertainment reports since 2021.