Parineeti: সুদূর বিস্তৃত জলরাশির মধ্যেই নতুন সূচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti)। যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। পুত্র সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘদিন পর্দা থেকে দূরেই ছিলেন তিনি। অনেকটা সময় তিনি কাছে ছিলেন তার সন্তানের।
তবে ছেলে নীর কিছুটা বড়ো হতেই এবার ধীরে ধীরে কাজে ফিরছেন অভিনেত্রী। সম্প্রতি ছিল তার নিজের টক’শো লঞ্চের অনুষ্ঠান। তবে সেটি তিনি সাধারণ কোনো জায়গায় করেননি বরং বেছে নিয়েছিলেন জলরাশির মধ্যে অবস্থিত একটি ক্রুজ।
আর এদিন সবথেকে বেশি নজর কেড়েছে তার পরনের পোশাকটি। কালো রঙের একটি গাউনে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। প্রথম দেখায় মনে হবে কোনো বিদেশিনীকে দেখছেন ভক্তরা। জলের মধ্যে অপার্থিব সুখে হারিয়ে গিয়েছিলেন তিনি। ছবিগুলি দেখে এমনই মতামত সকলের।
আর ক্যাপশনে তিনি লিখেছেন, ”আমার শো লঞ্চ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আমি বেছে নিতে পারতাম না। আজীবন জলকন্যা! আসার জন্য সবাইকে ধন্যবাদ! Zee5 এবং বুলেট মাইক্রো ড্রামা অ্যাপে ‘মম টকস’ দেখুন।” এই শো’তে মূলত মাতৃত্বকে উদযাপন করা হবে। একজন সন্তান জীবনে আসার পর কী কী পরিবর্তন আসে সে সমস্ত কিছু তুলে ধরা হবে এই টকশো’তে।
অন্যদিকে এর পাশাপাশি তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি তার জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলিকে তুলে ধরেন। প্রসঙ্গত, জনৈক ব্যক্তিত্ব স্বামী রাঘব চাড্ডার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য পার্লামেন্টে তার বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংশ্লিষ্ট পার্টি। তবে তিনি থেমে থাকেননি এই বিষয়ে মুখ খুলেছিলেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.