সিনেমার তারকারা আমাদের হাতের নাগালের থেকে সবসময় দূরে অবস্থান করেন। সাধারণ মানুষ তাই তারকাদের অন্দরমহলের ভক্ত হয়ে ওঠেন। কখনও কোনও তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলে সেখান থেকে তার ঘরের কিছু অংশ দেখা যায়। আর তা দেখেই সন্তুষ্ট থাকতে হয়৷ কখনও মনে হয় সেই ঘরে যদি যাওয়া যেতো তবে অনেকের মনের স্বপ্ন পূরণ হত। তবে এবার সেই সুযোগ হাতের কাছে চলে এসেছে। এবার থেকে আপনিও চাইলেই থাকতে পারবেন সেলিব্রিটিদের বাড়িতে। একটি বাণিজ্যিক সংস্থা এই সুযোগ করে দিয়েছে। তাদের হাত ধরে পছন্দের তারকার বাড়িতে থাকতে পারবেন আপনিও।
শাহরুখ খানের বাড়ি – শাহরুখের ‘মন্নত’-এর কথা সকলেই জানেন। গোটা পরিবার নিয়ে সেখানেই থাকেন শাহরুখ খান। তবে ‘মন্নত’ নয়। শাহরুখের দিল্লির একটি বাড়িতে থাকতে পারবেন আপনি। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে শাহরুখ ও গৌরীর একটি বাড়িতে। বর্তমানে শাহরুখ ও গৌরী মুম্বাইতে থাকলেও একসময় তারা দিল্লিতে এই বাড়িতে থাকতেন। বাড়িটির সঙ্গে শাহরুখ ও গৌরীর স্মৃতি জড়িয়ে রয়েছে। গৌরী নিজে বাড়িটি মনের মতন করে সাজিয়েছেন। সেখানে তাদের ব্যবহার করা অনেক জিনিস রয়েছে। গত ৩ বছর ধরে বাড়িটি ভাড়া দেওয়া হচ্ছে। যারা এক রাত থাকবেন তাদের দুই লক্ষ টাকা খরচ করতে হবে। তবে এই বাড়িতে প্রবেশ করার পরই হাতে পাবেন গৌরী খানের লেখা অভ্যর্থনাপত্র। এরপর খাবারের তালিকায় থাকবে তারকা দম্পতির পছন্দের খাবার। এর পাশাপাশি শাহরুখের জনপ্রিয় ছবি দেখার সুযোগ থাকবে। যিনি বাড়িটি বুক করবেন তাকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি করে নিয়ে আসা হবে।
জাহ্নবী কাপুরের বাড়ি – বলিউড অভিনেত্রী জাহ্নবীর বাড়িতেও থাকার ব্যবস্থা রয়েছে। চেন্নাইয়ে একটি বিলাসবহুল বাড়িতে থাকার সুযোগ পাবেন অতিথিরা৷ এই বাড়িটি কিনেছিলেন জাহ্নবীর মা শ্রীদেবী। বাড়িটির একটি শোয়ার ঘর, একটি বাথরুম ও সঙ্গে লাগোয়া কিছুটা জায়গা ব্যবহার করার সুযোগ পাবেন অতিথিরা৷ এখানে প্রতি রাতে দু’জন থাকতে পারবেন। বাড়িটি অবস্থিত চেন্নাইয়ের আক্কারাই সমুদ্রসৈকতের কাছে ইস্ট কোস্ট রোডে। বাড়িতে রয়েছে বিশাল বাগান। ছিমছাম বাড়িটি সুন্দর করে সাজানো। এখানে কাপুর পরিবারের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে অতিথিদের খাওয়ার জন্য থাকবে দক্ষিণ ভারতের বিশেষ পদ।
যুবরাজ সিংহের বাড়ি – ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিংহ বেশ জনপ্রিয়। বহুদিন যাবত সবরকম ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন তিনি। তবে তার জনপ্রিয়তা কমেনি। তার একটি বাড়ি রয়েছে গোয়ায় সমুদ্রের ধারে পাহাড়ের উপরে। এই বাড়িতে একসঙ্গে ৬ জন থাকতে পারবেন। ছিমছাম সাদা বাড়িটিতে চারিদিকে রুচির ছোঁয়া। প্রাক্তন ক্রিকেটারের পছন্দের বাড়ি এটি। মাঝেমধ্যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.