Param-Piya: আত্মীয়হীন পৃথিবীতে তিনি পরমব্রতর ঘরে ফেরার কারণ। দিনের শেষে তার কাছে নিজেকে উজাড় করে দেওয়া যায়। সকল চড়াই-উতরাই, ঝড়ঝাপটায় তিনি আগলে রেখেছেন পরম যত্নে। এই বিশেষ মানুষটিই অভিনেতার জন্মদিনে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভালোবাসায় ভরিয়ে তুললেন।
তিনি আর কেউ নন অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী। ইতিমধ্যে পরমের জীবনে নানান ঝড়ঝাপটা ভেঙেচুড়ে দিয়ে গেছে তাকে। প্রথমত বাবা-মা না থাকার কারণে অনেকটা লড়াই তাকে একাই লড়তে হয়েছে। এরপর এসেছে নানান রাজনৈতিক ঝড়। তবে শক্ত হাতে তাকে আগলে রেখেছেন পিয়া।
তিনি এবার অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুললেন। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পিয়া। যেখানে দেখা যাচ্ছে পরমের সাথে আদুরে মুহূর্তগুলি তিনি ভাগ করে নিয়েছেন। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের কথাবার্তা, হাসার কারণ আর ঘোরার জায়গা যেন কখনো ফুরিয়ে না যায়।’
যা দেখার পর অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তার আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তিনি যেন জীবনে উন্নতি করেন, এগিয়ে যান সেই বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। উল্লেখ্য, এই দুজনের সম্পর্ক মোটেই সহজ ছিল না।
হয়তো প্রত্যেকেই জানেন পিয়া এর আগে বৈবাহিক সম্পর্কের আবদ্ধ ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়ের সাথে। তবে নানান কারণে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর মূলত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তবে ধীরে ধীরে তা প্রেমে পরিণতি পায়, অবশেষে বিবাহ। সবশেষে তাদের সংসারে আনন্দ দ্বিগুণ করে জন্ম নিয়েছে পুত্র সন্তান নিষাদ।

Sudeshna has been writing entertainment reports since 2021.