Priyanka Sarkar: পরনে বিয়ের সাজ, মন্দিরের সামনে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের সমস্ত নিয়ম রীতি! তাহলে কি নতুন করে জীবন শুরু করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka)? এমনই আশঙ্কা বেশ কিছু ছবি দেখার পর দর্শকদের মনে জেগে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সোহম মজুমদার বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
যেখানে তাদের দু’জনকেই বাঙালি বিয়ের সাজে দেখা গিয়েছে। কখনো মালাবদল হচ্ছে আবার কখনো কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে বর। সবমিলিয়ে একটি আদর্শ বিয়ের আসর। তবে এই ছবি দেখার পর বিভিন্ন জল্পনা শুরু করেছেন সোশ্যাল মিডিয়াবাসী।
কেউ কেউ বলছেন এই তো সদ্য প্রয়াত হয়েছেন প্রিয়াঙ্কার স্বামী রাহুল ব্যানার্জি, এরই মাঝে নতুন জীবন শুরু করলেন তিনি? তবে আসল বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। আসলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সোহম ও প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘মায়া সত্য ভ্রম’। সেই ছবির স্বার্থেই এই ফটোশ্যুট করা হয়েছে।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘বিচ্ছিন্নতা। তারা সবসময় নিজেদের মতো করে পরিপূর্ণ বোধ করত, তারা একসাথে হাসত, সুখী ও উজ্জ্বল। তাদের ভবিষ্যৎ কী হবে, তা তারা কখনো জানত না। যখন পরিপাটি জিনিস অগোছালো হয়ে যায়, নাকি হয় না? জানতে চোখ রাখুন।’
ছবিগুলি এক অন্যরকম আবহ তৈরি করে করেছে। এমনকি সেখানে অনেকে এও মন্তব্য করেছেন যদি এটা সত্যি হতো। কারণ, তারা তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও আগের মতন দেখতে চাইছেন। অন্যদিকে তাদের এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৮শে আগস্ট।

Sudeshna has been writing entertainment reports since 2021.