রাহুলের পুরনো সম্পর্কের বিতর্ক, ছেলে সহজ কতটা ওয়াকিবহাল? কী জবাব প্রিয়াঙ্কার?

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। স্বামীর মৃত্যুর তদন্ত কতদূর এগিয়েছে, ছেলে সহজ কেমন আছে—বারবার উঠেছে এমন একাধিক ব্যক্তিগত প্রশ্ন। পাশাপাশি রাহুলের পুরনো সম্পর্ক নিয়েও সম্প্রতি তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার সেই ধরনের প্রশ্ন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকার ও সোহম মজুমদার অভিনীত ছবি ‘মায়া সত্য ভ্রম’। ছবির প্রচারে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে।

রাহুলের মৃত্যুর তদন্ত কতদূর এগিয়েছে, সেই প্রশ্নের উত্তর দিতে অবশ্য রাজি হননি অভিনেত্রী। তবে ছেলে সহজের প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। রাহুলের পুরনো সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিভিন্ন ভিডিও বা খবর সহজের কাছেও পৌঁছে যাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে। বিশেষ করে সহজের হাতেও যেহেতু মুঠোফোন রয়েছে, তাই সে কতটা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারছে—সেই প্রসঙ্গও ওঠে।

আরও পড়ুন,
Yash Dasgupta: সমুদ্রবক্ষে আপন ছন্দে যশ দাশগুপ্ত, নজর কাড়লো অভিনেতার স্টাইল

জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মনে হয় এমন ভিডিও যত কম তৈরি হবে, তত সহজের কাছেও এই সমস্ত খবর কম পৌঁছাবে।’ প্রিয়াঙ্কার এই মন্তব্য থেকেই অনেকটা স্পষ্ট, ছেলেকে ঘিরে এই ধরনের ব্যক্তিগত আলোচনা নিয়ে তিনি যথেষ্ট সচেতন। রাহুলের ব্যক্তিগত জীবন বা পুরনো সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন ওঠা যে তাঁর কাছে স্বস্তিদায়ক নয়, তাঁর কথাতেই তার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে সহজের উপর এইসব খবরের প্রভাব নিয়েও যে তিনি চিন্তিত, সেটিও স্পষ্ট।

আরও পড়ুন,
Sayantika: রাজনীতির ময়দান থেকে কি সম্পূর্ণ সন্ন্যাস? একের পর এক নতুন লুকে নজর কাড়ছেন অভিনেত্রী

রাহুলের মৃত্যুর পর কঠিন পরিস্থিতির মধ্যেও ছেলে সহজকে নিয়ে নিজের জীবন সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। তাই তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম সহজকে এই ধরনের বিতর্ক থেকে দূরে রাখা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনও বিতর্কে না গিয়ে বরং হাসিমুখেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এদিকে, শমীক রায় পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’ মুক্তি পেয়েছে ২৮ অগস্ট। ছবিতে প্রিয়াঙ্কা সরকার ও সোহম মজুমদার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সন্তান নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। এক পুলিশ অফিসার, তাঁর স্ত্রী এবং এক আধ্যাত্মিক সাধককে ঘিরে তৈরি এই ছবিতে রয়েছে একাধিক চমক ও টুইস্ট।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক