Yash Dasgupta: ভালোবাসা সমুদ্রতলের মতোই গভীর! সোশ্যাল মিডিয়ায় এমনই মতামত অভিনেতা যশ দাশগুপ্তের (Yash)। সাথে বাড়তি পাওনা কিছু আকর্ষণীয় ছবি। সমুদ্রের ঢেউ, নোনা হাওয়া আর কালো পোশাকে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা।
সম্প্রতি তার একটি সাদা-কালো ফটোশ্যুটের ছবি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিতে সমুদ্রের জলে দাঁড়িয়ে সাদা চেয়ারের উপর পা রেখে নানা পোজে দেখা যাচ্ছে তাকে। কখনও ক্যামেরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে, আবার কখনও নিজের ছন্দে পোজ দিয়েছেন অভিনেতা।
সাদা-কালো ফ্রেমে পুরো মুহূর্তটিই পেয়েছে এক ধরনের সিনেম্যাটিক আবহ। কালো শার্ট, ট্রাউজার্স এবং তার সঙ্গে কালো জ্যাকেট, যশের এই মনোক্রোম লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। সমুদ্রের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তার আত্মবিশ্বাসী উপস্থিতি মিলিয়ে ছবিগুলিতে ফুটে উঠেছে ফ্যাশন ও ব্যক্তিত্বের সুন্দর মেলবন্ধন।
আরও পড়ুন,
Sayantika: রাজনীতির ময়দান থেকে কি সম্পূর্ণ সন্ন্যাস? একের পর এক নতুন লুকে নজর কাড়ছেন অভিনেত্রী
সাথে লেখেন, ‘ভালোবাসা সমুদ্রতলের মতোই গভীর।’ যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য, বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ যশ। অভিনেতার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার’, ‘ওয়ান’, ‘মন জানে না’, ‘SOS কলকাতা’, এবং ‘সেন্টিমেন্টাল’।
এছাড়াও ২০২৩ সালে ‘ইয়ারিয়াঁ ২’-এর মাধ্যমে হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২৫ সালে ‘আড়ি’-তেও অভিনেতা ও প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন যশ। তবে পর্দার বাইরেও যশের স্টাইল এবং ফটোশ্যুটের প্রতি আগ্রহ অনুরাগীদের নজর কাড়ে। সমুদ্রের বুকে তার এই নতুন সাদা-কালো অবতারও তার ব্যতিক্রম নয়।

Sudeshna has been writing entertainment reports since 2021.