Sayantika: রাজনীতির ময়দান থেকে কি সম্পূর্ণ সন্ন্যাস? একের পর এক নতুন লুকে নজর কাড়ছেন অভিনেত্রী

Sayantika: হলুদ সালোয়ার-কামিজে নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজনীতিক সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika)। উজ্জ্বল হলুদ পোশাকের সঙ্গে গোলাপি-কমলা রঙের ওড়নার দারুণ সমন্বয় তার সাজে এনে দিয়েছে উৎসবের আমেজ। মানানসই গয়না এবং খোলা ঢেউ চুলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তার লুক।

অভিনয় জগতের পরিচিত মুখ সায়ন্তিকা। একসময় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকের মন জয় করার পর রাজনীতির ময়দানেও সক্রিয় হয়েছিলেন তিনি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর ফের তার অভিনয়জীবন ও ফ্যাশন-সচেতনতা নিয়ে চর্চা শুরু হয়েছে।

রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার খবর অবশ্য এখনও নিশ্চিত নয়। বরং নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে সায়ন্তিকা জানিয়েছিলেন, ২০২৬ সালের নির্বাচনের পর তাকে পর্দায় দেখা যাবে। অর্থাৎ অভিনয়ে ফেরার পরিকল্পনা তার আগে থেকেই ছিল।

আরও পড়ুন,
‘আমি নিজেকে বদলাতে পারব না’, শ্রেয়ার গালে চুম্বন বিতর্কে অবশেষে মুখ খুললেন রাম কপূর

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক নতুন সাজে দেখা যাচ্ছে তাকে। কখনও সাবেকি শাড়ি, কখনও রঙিন সালোয়ার-কামিজ, প্রতিটি লুকেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরছেন অভিনেত্রী। সম্প্রতি হলুদ সালোয়ারের সঙ্গে উজ্জ্বল গোলাপি-কমলা ওড়নায় তার ছবি ফের নজর কেড়েছে।

ফলে অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন, তবে কি রাজনীতির ব্যস্ততা পেরিয়ে ফের পুরোদমে অভিনয়ের দুনিয়ায় ফিরছেন সায়ন্তিকা? এখনই নিশ্চিত উত্তর না মিললেও তার সাম্প্রতিক লুকগুলি যে সেই প্রত্যাবর্তনের জল্পনাকে আরও উস্কে দিচ্ছে, তা বলাইবাহুল্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক