অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রাম কপূর। রিয়্যালিটি শোয়ের সেই মুহূর্তের পরই বিষয়টি নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। শ্রেয়া অভিযোগ করেছিলেন, তাঁর ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে। এবার সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন রাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোটা ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা। রামের দাবি, ঘটনার পর শ্রেয়া তাঁর সঙ্গে একাধিকবার চ্যাট করেছিলেন। সেখানে শ্রেয়া নাকি জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না এবং বিষয়টিকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছিল।
রামের কথায়, তাঁর স্নেহ প্রকাশের ধরন অনেকটাই শারীরিক। কেরিয়ারের শুরু থেকেই তিনি এমনই এবং অন্যরা কোনও পরিস্থিতিকে কী ভাবে ব্যাখ্যা করবেন, তা ভেবে নিজের স্বভাব বদলানোর কোনও ইচ্ছা তাঁর নেই। অভিনেতা স্পষ্ট করে জানান, এই ধরনের বিতর্ক নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে রাম আরও বলেন, বিনোদনজগতে তাঁর ২৭ বছরের কেরিয়ারে তাঁর সঙ্গে কাজ করা কোনও মহিলা কখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেননি—এটাই তাঁর কাছে গর্বের বিষয়। তাই তাঁকে নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে বিশেষ ভাবিত নন তিনি।
আরও পড়ুন,
বক্সঅফিসে ‘আওয়ারাপন ২’-এর ঝড়, এরই মাঝে অসুস্থ ইমরান হাশমী! সোয়াইন ফ্লু-তে আক্রান্ত নায়ক
এই ধরনের বিতর্ককে ‘অপ্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেন রাম। তাঁর মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে বাড়িয়ে এমনভাবে উপস্থাপন করা হয়, যা আসল প্রসঙ্গের বাইরে চলে যায়। জীবনে ইতিবাচক অনেক বিষয় রয়েছে, তাই এই ধরনের আলোচনার পিছনে নিজের সময় নষ্ট করতে চান না বলেও জানান অভিনেতা। তবে শুধু চুম্বন বিতর্ক নয়, শ্রেয়ার সঙ্গে তাঁর মতবিরোধ নিয়েও মুখ খোলেন রাম। অভিনেতার দাবি, শ্রেয়ার বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই। বরং শ্রেয়াকে ভাল পরিবারের মেয়ে এবং ভাল মানুষ বলেই মনে করেন তিনি।
আরও পড়ুন,
চোখমুখ থমথমে, সাদা পোশাকে স্বামীর স্মরণসভায় অরুণা ইরাণী, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
তবে রামের মতে, শ্রেয়ার এখনও রাগ নিয়ন্ত্রণ করা এবং কিছুটা শান্ত হয়ে কথা বলা শেখা প্রয়োজন। তাঁদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল, সেটি ব্যক্তিগত কোনও কারণে নয় বলেও দাবি করেন অভিনেতা। তাঁর বক্তব্য, গোটা বিষয়টির নেপথ্যে ছিল প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই।
আরও পড়ুন,
Nusrat: লাল স্যুটে নজর কাড়লেন নুসরত জাহান, রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা
সব মিলিয়ে, শ্রেয়ার গালে চুম্বন থেকে শুরু হওয়া বিতর্কে রামের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের আচরণ বদলানোর প্রয়োজন তিনি মনে করছেন না—সাক্ষাৎকারে কার্যত সেই বার্তাই দিয়েছেন অভিনেতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.