সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপন ২’। মুক্তির পর থেকেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বক্সঅফিসেও ছবির দাপট অব্যাহত। এরই মধ্যে অনুরাগীদের জন্য এল উদ্বেগের খবর। অসুস্থ হয়ে পড়েছেন ছবির অন্যতম অভিনেতা ইমরান হাশমী। অভিনেতা সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ইমরানের টিমের তরফে তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করা হয়েছে।
বর্ষাকালে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ। দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরে ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্তের খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতেই সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন ইমরান। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত গুরুতর কোনও তথ্য সামনে আসেনি।
বিশেষজ্ঞদের মতে, এইচ১এন১ সংক্রমণের প্রাথমিক উপসর্গ অনেকটাই সাধারণ জ্বরের মতো হতে পারে। হঠাৎ জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, গলা ব্যথা, সর্দি-কাশি এবং দুর্বলতা দেখা দিতে পারে। সাধারণ জ্বর বিশ্রাম ও পর্যাপ্ত পথ্য পেলে কয়েক দিনের মধ্যে কমতে শুরু করলেও এইচ১এন১ সংক্রমণে জ্বর তুলনামূলক বেশি তীব্র হতে পারে এবং সহজে কমতে নাও চাইতে পারে।
আরও পড়ুন,
চোখমুখ থমথমে, সাদা পোশাকে স্বামীর স্মরণসভায় অরুণা ইরাণী, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
শ্বাসকষ্ট, বুকে লাগাতার ব্যথা বা চাপ, ঠোঁট নীলচে হয়ে যাওয়া, কয়েক দিন পরেও কাশি বাড়তে থাকা, অস্বাভাবিক তন্দ্রা বা বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়াও বিপদের ইঙ্গিত হতে পারে। সাধারণ ওষুধ খাওয়ার পরেও ৪৮ ঘণ্টার মধ্যে জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানোর কথা বলছেন বিশেষজ্ঞেরা।
আরও পড়ুন,
Nusrat: লাল স্যুটে নজর কাড়লেন নুসরত জাহান, রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা
অন্যদিকে, অসুস্থতার মধ্যেও ইমরান হাশমীর পেশাগত সাফল্যে কোনও ভাটা পড়েনি। ‘আওয়ারাপন ২’ ইতিমধ্যেই বক্সঅফিসে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বলে খবর। ছবিতে ইমরানের সঙ্গে দেখা গিয়েছে দিশা পটানী, শবানা আজ়মী-সহ একাধিক অভিনেতাকে।
আরও পড়ুন,
Koel: কন্যা কাব্যের হাতে রাখী, পুত্র কবীরের মুখে হাসি: মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন কোয়েল মল্লিক
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমীর জনপ্রিয় ছবি ‘আওয়ারাপন’। ক্রাইম-থ্রিলার ঘরানার সেই ছবির স্মৃতি ও নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়েই ২০২৬ সালে পর্দায় ফিরেছে ‘আওয়ারাপন ২’। ছবির সাফল্যের মধ্যেই নায়কের অসুস্থতার খবর অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.