Rituparna: ছেলের জন্মদিনে একগুচ্ছ ছবি, আবেগঘন শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তের

Rituparna: ছেলের জন্মদিনে পুরনো স্মৃতির ঝাঁপি খুলে বসলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। ছেলে অঙ্কন সেনগুপ্তের ২৬তম জন্মদিন উপলক্ষ্যে ছোটবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত নানা মুহূর্তের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলিতে কখনও মায়ের কোলে ছোট্ট অঙ্কন, কখনও পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন, আবার সাম্প্রতিক ছবিতে মায়ের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে তাকে। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় ঋতুপর্ণা লিখেছেন, তার ছোট্ট ছেলেটি দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে।

লেখেন, ‘তখন আর এখন। আমার ছোট্ট ছেলেটা এখন বড় হয়ে গেছে। শুভ জন্মদিন সোনা। তুমি যেন সবার মন ছুঁয়ে যাও। তোমার কঠোর পরিশ্রম, আনুগত্য আর আন্তরিকতা দিয়ে নিজের স্বপ্নগুলোকে সত্যি করো। দয়ালু হয়ো। আশীর্বাদ পাও আর চিরকাল সুখী ও সুস্থ থেকো। ভালোবাসি৷ মা।’

উল্লেখ্য, অঙ্কন বর্তমানে বিদেশে থাকেন এবং তার পড়াশোনার একটি বড়ো পর্ব বস্টনে সম্পন্ন হয়েছে। তাই সবসময় ছেলেকে কাছে না পেলেও মা-ছেলের সম্পর্ক যে গভীর, তা ঋতুপর্ণার বিভিন্ন পোস্টেই স্পষ্ট। ছেলের ছোটবেলার দুষ্টুমি এখনও মিস করেন ঋতুপর্ণা।

একসময় মায়ের ব্যস্ততা নিয়ে অঙ্কনের নানা প্রশ্ন থাকলেও সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলেছে। এখন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মায়ের পাশে দাঁড়ান তিনিই। তাই ২৬ বছরের অঙ্কনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে বর্তমানের সঙ্গে স্মৃতির সেতুবন্ধন করলেন গর্বিত মা ঋতুপর্ণা। যা দেখে শুভেচ্ছায় ভরালেন অনুরাগীরাও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক