জীতু-সৃজলার প্রেম কি শুধুই লোকদেখানো? বিগ বসের ঘর থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য রণিতার!

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে এখন সম্পর্কের সমীকরণ নিয়ে জোর চর্চা। কখনও জীতু ও সৃজলার ঘনিষ্ঠতা, আবার কখনও রাজবীর ও নন্দিনীর প্রেমের সম্পর্ক—সব মিলিয়ে প্রতিদিনই নতুন আলোচনার জন্ম দিচ্ছে রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীরা। কিন্তু এই সম্পর্কগুলির পিছনে কি সত্যিই রয়েছে ভালোবাসা, নাকি পুরোটাই গেমের কৌশল? এবার এই প্রশ্নেই মুখ খুললেন বিগ বসের ঘর থেকে সদ্য বিদায় নেওয়া অভিনেত্রী রণিতা দাস।

পুজোর আগে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন রণিতা। তবে তাঁর যাত্রা শেষ হওয়ার পর বাইরে বেরোতেই ঘরের একাধিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বিশেষ করে জীতু-সৃজলা এবং রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে তাঁর মতামত জানতে আগ্রহী ছিলেন সাংবাদিকরা।

রাজবীর ও নন্দিনীর সম্পর্ক প্রসঙ্গে রণিতাকে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতেই জানান, বিগ বসের ঘরের প্রেমের সম্পর্কগুলি কতটা সত্যি, তা এখনও তাঁর কাছে পরিষ্কার নয়। নন্দিনী ইতিমধ্যেই শো থেকে বিদায় নিয়েছেন। তবে রাজবীর এবং নন্দিনী দু’জনেই দাবি করছেন, তাঁদের সম্পর্ক এখনও অটুট। এই প্রসঙ্গে রণিতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আগামী ৬ ডিসেম্বর শো শেষ হওয়ার পরেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। মজার ছলে তিনি বলেন, ৬ তারিখের পরেও যদি ‘জয় মা’ বলে সম্পর্কগুলি টিকে যায়, তাহলে তো ভালোই। আর যদি না টেকে, তাহলে দর্শকরাই সব বুঝে যাবেন।

বিগ বসের ঘরে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। কখনও চিঠি লিখে, কখনও আবার প্রকাশ্যেই সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন জীতু। এমনকী সরাসরি প্রেমের প্রস্তাবও দিয়েছেন তাঁকে। যদিও সৃজলা সেই প্রস্তাবে সম্মতি জানাননি, তবুও দু’জনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েই গিয়েছে।

এই সম্পর্কের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে রণিতা জানান, জীতু ও সৃজলার মধ্যে তিনি মূলত ভালো বন্ধুত্বই দেখেছেন। তাঁর জানা অনুযায়ী, জীতু নিজের অনুভূতির কথা প্রকাশ করলেও সৃজলা সেই প্রস্তাবে রাজি হননি। আপাতত এইটুকুই তাঁর জানা বলে স্পষ্ট করেছেন অভিনেত্রী।

তবে কোনও সম্পর্ককেই এখনই সত্যি কিংবা মিথ্যে বলে দাগিয়ে দিতে নারাজ রণিতা। তাঁর মতে, শো শেষ হওয়ার পরেও যদি নতুন বছর পর্যন্ত এই সম্পর্কগুলি একইভাবে বজায় থাকে, তাহলেই বোঝা যাবে কোন সম্পর্ক কতটা গভীর।

নোরা ফতেহির সঙ্গে এক ফ্রেমে অরিন্দম শীল, ‘শিল নোড়া’ ক্যাপশনে হাসির রোল নেটপাড়ায়
নোরা ফতেহির সঙ্গে এক ফ্রেমে অরিন্দম শীল, ‘শিল নোড়া’ ক্যাপশনে হাসির রোল নেটপাড়ায়

বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালের দিকে যত এগোচ্ছে প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহও তত বাড়ছে। রণিতার মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, শো শেষ হওয়ার পরেও জীতু-সৃজলা এবং রাজবীর-নন্দিনীর সম্পর্ক একই জায়গায় থাকে, নাকি বিগ বসের ঘরের বাইরেই বদলে যায় সমীকরণ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক