বিগ বসের ঘরেই ভাগ্যের চাকা ঘুরল কাজ়ীর! সলমনের কাছ থেকে পেলেন বড় প্রস্তাব, বলিউডে নতুন ইনিংসের ইঙ্গিত

দীর্ঘদিন পর আবারও লাইমলাইটে গায়ক কাজ়ী তৌকীর। একসময় রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের গানের প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে সঙ্গীতজগতে তাঁকে খুব একটা দেখা যায়নি। প্রায় দু’দশকের বিরতি কাটিয়ে ‘বিগ বস ২০’-এর হাত ধরে ফের আলোচনায় উঠে এসেছেন এই গায়ক। আর এ বার বিগ বসের বাড়িতে বসেই তাঁর সামনে খুলে গেল বলিউডে কাজের নতুন সম্ভাবনা। স্বয়ং সলমন খানের কাছ থেকে পেলেন গান তৈরির প্রস্তাব।

‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে কাজ়ী তৌকীরের গান শুনে মুগ্ধ হয়ে যান শোয়ের সঞ্চালক সলমন খান। তাঁর গানের প্রশংসা করার পাশাপাশি বাড়ি থেকে বেরোনোর পর একসঙ্গে গান তৈরি করার প্রস্তাবও দেন বলিউডের ভাইজান। সলমনের মুখে এমন প্রস্তাব শুনে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৌকীর। তাঁর কাছে এটি নিঃসন্দেহে বড় একটি সুযোগ।

তবে শুধু সলমনই নন, আরও এক বলিউড পরিচালকের কাছ থেকেও কাজের প্রস্তাব পেয়েছেন এই গায়ক। জানা গিয়েছে, পরিচালক রোহিত শেট্টি তাঁর আগামী ছবিতে গান গাওয়ার জন্য কাজ়ীকে প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ, ‘বিগ বস’-এর ঘরে থাকতেই পর পর দু’টি বড় সুযোগ এসে হাজির হয়েছে তাঁর সামনে।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন কাজ়ী তৌকীর। সেই প্রতিযোগিতায় তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন অরিজিৎ সিংহও। পরবর্তী সময়ে অরিজিৎ বলিউডের অন্যতম সফল গায়ক হয়ে উঠলেও, তৌকীরের সঙ্গীতজীবন সেভাবে এগোয়নি। দীর্ঘ সময় আড়ালে থাকার পর ‘বিগ বস ২০’-এ অংশ নিয়ে ফের দর্শকদের নজরে এসেছেন তিনি।

থেমে গেল সুরের সফর! ‘চোখ তুলে দেখো না’-র সুরকার বাবুল বোসের প্রয়াণে শোকস্তব্ধ প্রসেনজিৎ, কুমার শানু
থেমে গেল সুরের সফর! ‘চোখ তুলে দেখো না’-র সুরকার বাবুল বোসের প্রয়াণে শোকস্তব্ধ প্রসেনজিৎ, কুমার শানু

এ বার সলমন খান ও রোহিত শেট্টির কাছ থেকে পাওয়া প্রস্তাব তাঁর কেরিয়ারে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন অনুরাগীরা। রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে বলিউডে নতুন করে নিজের জায়গা তৈরি করতে পারেন কি না, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক