Priyanka Sarkar: নতুন করে বাঁচার রসদ খুঁজে নিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। নিজের ছন্দে, নিজের মতন করে জীবনটা কাটানোর অঙ্গীকার নিয়েছেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা কিছু ছবি দেখে এমনটাই স্পষ্ট হয়েছে। তার জীবনে কী পরিমাণ ঝড় বয়ে গিয়েছে তা কারোরই অজানা নয়।
সুখের সংসারে প্রথমে ভাঙ্গন ধরে তৃতীয় ব্যক্তির আগমনে। এরপর যদিওবা স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করতে শুরু করেছিলেন, সেখানে নেমে আসে কালো ছায়া। অকালেই প্রাণ হারান তার স্বামী তথা অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এরপর কেটে গিয়েছে বেশ কিছু মাস।
ধীরে ধীরে নিজের জীবনকে আরো একবার গুছিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো তিনি ভাগ করে নিয়েছেন সেখানে তাকে একটি লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে। আয়নার সামনে সাজতে দেখা গিয়েছে তাকে। কখনো চুল বাঁধছেন আবার কখনো হাসিমুখে তাকিয়ে রয়েছেন।
তাকে দেখতে অসাধারণ লাগছিল এক কথায়। তাই তো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন জীবনে এত ঝড়ঝাপটা বয়ে গেলেও শক্ত হাতে সামলেছেন তিনি। সন্তানের সামনে ভেঙে পড়েননি বরং তাকে নিয়েই বাকিটা জীবন কাটানোর প্রতি দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন।
অন্যদিকে কর্মক্ষেত্রেও কিন্তু তিনি প্রভাব পড়তে দেননি ব্যক্তিগত জীবনের। প্রথমে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘কুহেলি’। যেখানে তার অভিনয় ভীষণ প্রশংসা পেয়েছিল। এরপর তার নতুন কাজ ‘তারকাটা’। যেখানে তিনি ছাড়াও অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জী। বেশ কিছুদিন ধরে তারই প্রচার চালাচ্ছিলেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.