Sohini Sarkar: কিছু খুশি সারাজীবন থাকুক! আহ্লাদী পোস্ট সোহিনীর

Sohini Sarkar: কিছু খুশি খুশি দিনের হাসি অমলিন থাকুক! এমনটাই প্রার্থনা করেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। এবার হয়তো ভাবতে পারেন কোন খুশির কথা বলছেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করে জানা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

যেখানে তাকে সেই মনকেমন করা বঙ্গ তনয়া সাজে দেখা গিয়েছে। পরনে সাধারণ মেরুন রঙের শাড়ি, হাত ভর্তি লাল পলা, কপালে লাল টিপ আর খোঁপায় জুঁই ফুলের মালা। সবমিলিয়ে অনন্যা করে তুলেছিল তাকে। আর তিনি তার সেই প্রাণখোলা হাসি হাসতেও ভোলেননি। কখনো ক্যামেরার দিকে তাকিয়েছেন আত্মবিশ্বাসীভাবে।

আবার অন্যদিকে কখনো আনমনা হয়ে। সবগুলো ছবিতেই তাকে অপরূপা লাগছিল দেখতে। আর ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কিছু খুশি, কিছু দিন হাসি থাক অমলিন।’ পোস্ট করার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকে কামনা করেছেন তার হাসি অমলিন থাকুক।

একইসাথে এই খুশির বিষয়টি বলতে অনেকে আবার তার সন্তানসম্ভবা হওয়ার খবরকে আন্দাজ করেছেন। যদিও অভিনেত্রী এখনো কিছুই ঘোষণা করেননি। তবে তার ঘনিষ্ঠ মহল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরই সন্তানের জন্ম দেবেন তিনি।

তাইতো অনুরাগীরা মনে করছেন হয়তো এই বিষয়টিকে নিজের খুশির সাথে মিলিয়ে নিয়েছেন তিনি। উল্লেখ্য, ভীষণই ঘরোয়াভাবে সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীকে বিয়ে করেছিলেন সোহিনী। কোনরকম আড়ম্বর ছিল না। ছিল গান, হাসি আর কিছু বন্ধুদের আগমন। সবমিলিয়ে নতুন জীবন ভালোই কাটিয়েছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক