আগামী শনিবার ও রবিবার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’এর মঞ্চে হাজির হতে চলেছেন অন্যতম জনপ্রিয় শিল্পী পুনিত পাঠক এবং ধর্মেশ! সম্প্রতি পুনিত নিজেই তেমনটা জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলে আসছে এই জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো। চলতি বছর তার চতুর্থ সিজন।
এই মঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা উঠে আসেন নিজের পরিচিতি তৈরি করার জন্য। এরপর সেখানে জনপ্রিয়তা পেয়ে তারা খুব সহজেই নিজের কেরিয়ার শুরু করতে পারেন। সম্প্রতি ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে পুনিত বলছেন, ”হাই আমি পুনিত জে পাঠক। আগামী শনিবার ও রবিবার আপনারা সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেল দেখতে ভুলবেন না। কারণ, ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সারের মঞ্চে হাজির হতে চলেছি আমি এবং ধর্মেশ। আমরা সেখানে আসতে চলেছি এবং অনেক ধামাল করতে চলেছি। ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার সিজন ৪।’
যা দেখার পর দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, পুনিত ও ধর্মেশদের মতোন নৃত্যশিল্পীদের নাচ দেখার জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন সকলে। তাই যেহেতু তারা শনি ও রবিবার এই মঞ্চে উপস্থিত হবেন স্বাভাবিকভাবেই সেখানে বিভিন্ন মজাদার কাণ্ডকারখানা ঘটতে চলেছে।
উল্লেখযোগ্য, বর্তমানে বিভিন্ন ধরনের রিয়্যালিটি শো সম্প্রচারিত হয় টেলিভিশন চ্যানেলগুলিতে। নাচ, গান থেকে শুরু করে অন্যান্য প্রতিভা প্রকাশ্যে আনার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয় এই রিয়্যালিটি শো’গুলিতে। যার মাধ্যমে প্রতিযোগীরা খুব সহজেই নিজস্ব পরিচিতি গড়ে তুলতে পারেন।
আরও পড়ুন,
*শব্দ ভুল উচ্চারণ করেছিলেন, এবার সেই ভুল শুধরে নিলেন বর্ষীয়াম অভিনেতা অমিতাভ বচ্চন

Hello, I am BB. I have been working in blogging for more than four years.