সম্প্রতি এবার ‘মৎস্যকন্যা’র রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান! তাকে দেখে ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। সম্প্রতি কাজের ব্যস্ততা ফেলে রেখে মন ভরে নিশ্বাস নিতে বিদেশে ছুটে গিয়েছেন অভিনেত্রী। সেখানে গিয়ে সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করছেন।
তারকারা বেড়াতে যাবেন আর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না এমনটা হতেই পারে না। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তাইতো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে নীলাভ সবুজ রঙের বিকিনি পোশাক পরিহিত অবস্থায়।
কখনো সমুদ্রের পাশে বসে রয়েছেন আবার কখনো নীল সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আবেদনময়ী ভঙ্গিমায় পোজ দিয়েছেন। শুধু তাই নয় এই পোশাক পরে সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গিয়েছে। কখনো আবার রেস্টুরেন্টে বসে খাবারে কামড় বসাচ্ছেন।
ক্যাপশনে লিখেছেন, ”সে সামুদ্রিক সিক্ত বাতাসের প্রত্যেকটা নিঃশ্বাস-প্রশ্বাস অনুভব করেছে।’ তার এই ছবি দেখার পর বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন বলেছেন তাকে পুরো মৎস্যকন্যার মতো লাগছে। আবার কারোর কারোর মতে তিনি স্বর্গ থেকে নেমে আসা এক পরী।
আর তার এই ছবিগুলো যে স্বামী যশ তুলে দিয়েছেন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। যদিও তিনি কোথায় বেড়াতে গিয়েছেন সে বিষয়ে উল্লেখ করেননি তার পোস্টে। উল্লেখযোগ্য, তাকে দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা। কারণ সন্তান জন্মানোর পরে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায় মহিলাদের শরীরে। তবে তেমনটা দেখা যায়নি তার ক্ষেত্রে।
আরও পড়ুন,
*‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’এর মঞ্চে অন্যতম জনপ্রিয় শিল্পী পুনিত পাঠক ও ধর্মেশ! অপেক্ষায় দর্শকরা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.