জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মানুষের কর্ম অনুসারেই ফল প্রদান করেন শনিদেব। তাই নবগ্রহের মধ্যে শনির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শনির গোচরের প্রভাব দীর্ঘদিন ধরে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। আর ২০২৭ সালে শনির পরপর দু’বার রাশি পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব।
সাধারণত শনিদেব প্রায় আড়াই বছর অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন। তবে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৭ সালে শনির চলনে দেখা যাবে বিশেষ পরিবর্তন। আগামী ৩ জুন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। এরপর ৯ অগস্ট মেষ রাশিতেই বক্রী হবেন তিনি। বক্রী চলনের ফলে ২০ অক্টোবর আবার মীন রাশিতে ফিরে আসবেন শনিদেব।
শনির এই ডাবল গোচরের কারণে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সাড়েসাতি ও শনির ধাইয়ার প্রভাবে কয়েকটি রাশির জীবনে সাময়িক স্বস্তি ফিরতে পারে। আবার কিছু রাশির ক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব ও চ্যালেঞ্জ। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৭ সালে শনির এই বিশেষ গোচর কোন ৭ রাশির জীবনে কেমন প্রভাব ফেলতে পারে, দেখে নেওয়া যাক।
মেষ রাশি

২০২৭ সালের জুন মাসে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করতেই এই রাশির জাতক-জাতিকাদের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। ফলে কর্মজীবনে বাড়তে পারে দায়িত্ব ও ব্যস্ততা। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্যও নতুন কাজের সুযোগ আসতে পারে। তবে সাফল্যের পাশাপাশি কাজের চাপও বাড়বে। আর্থিক বিষয়ে কোনওরকম ঝুঁকি না নেওয়াই ভালো। বড় বিনিয়োগ কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
সিংহ রাশি

শনির ২০২৭ সালের গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সাময়িক স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। বর্তমানে এই রাশির উপর অষ্টম শনির প্রভাব রয়েছে। তবে ৩ জুন শনি মেষ রাশিতে প্রবেশ করলে সেই প্রভাব থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। এর ফলে দীর্ঘদিনের আর্থিক ও পারিবারিক সমস্যা কমার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। ২০ অক্টোবর শনিদেব আবার মীন রাশিতে ফিরে গেলে অষ্টম শনির প্রভাব পুনরায় শুরু হতে পারে।
কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৭ সালের জুন মাস কিছুটা কঠিন হতে পারে। শনি মেষ রাশিতে প্রবেশ করলে এই রাশির উপর অষ্টম শনি বা ধাইয়ার প্রভাব শুরু হবে। এর ফলে কর্মক্ষেত্র ও ব্যবসায় কিছু বাধার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। তবে ২০ অক্টোবর শনি আবার মীন রাশিতে ফিরে গেলে এই প্রভাব থেকে সাময়িক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৭ সালের জুন মাস থেকে কিছুটা ভালো সময় শুরু হতে পারে। শনি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করায় শনির ধাইয়ার প্রভাব সাময়িকভাবে শেষ হবে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি, জমি, সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনেও স্বস্তি ফিরতে পারে। তবে অক্টোবর মাসে শনিদেব পুনরায় মীন রাশিতে ফিরে এলে ধাইয়ার প্রভাব আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৭ সালের জুন মাস থেকে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। শনিদেব মেষ রাশিতে প্রবেশ করলে এই রাশির চতুর্থ ঘরে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে শনির এই অবস্থানকে কণ্টক শনি বলা হয়। এর প্রভাবে বাড়ি, পরিবার, জমি, সম্পত্তি ও আর্থিক বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক দায়িত্বও বাড়তে পারে। তাই এই সময় ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করা জরুরি। তবে ২০ অক্টোবর শনি মীন রাশিতে ফিরে গেলে এই প্রভাব সাময়িকভাবে কমতে পারে।
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে শনির সাড়েসাতির প্রভাবের মধ্যে রয়েছেন। তবে ২০২৭ সালের জুন মাসে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করলে এই রাশির বাসিন্দারা সাময়িক স্বস্তি পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানসিক চাপও কিছুটা কমতে পারে। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। অক্টোবর মাসে শনি ফের মীন রাশিতে ফিরে গেলে সাড়েসাতির প্রভাব আবার শুরু হবে।
মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের উপর বর্তমানে শনির সাড়েসাতির প্রভাব চলছে। এই সময় সাড়েসাতির তৃতীয় বা শেষ পর্যায়ের প্রভাব অনুভূত হতে পারে। ২০২৭ সালের জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করলে সাড়েসাতির পর্যায়ে পরিবর্তন আসবে। এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। নিজের লক্ষ্যে পৌঁছতে আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। প্রত্যাশিত ফল পেতে দেরি হলেও ধৈর্য হারালে চলবে না। অক্টোবর মাসে শনিদেব আবার মীন রাশিতে ফিরে এলে পরিস্থিতিতে নতুন পরিবর্তন আসতে পারে।
২০২৭ সালে শনির গোচর কেন গুরুত্বপূর্ণ?
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৭ সালে শনির এই সাময়িক রাশি পরিবর্তন একাধিক রাশির জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সিংহ, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা জুন মাস থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মেষ, কন্যা ও মকর রাশির জাতকদের আর্থিক ও কর্মজীবনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস বিশ্বাস ও প্রচলিত গণনার উপর নির্ভরশীল। বাস্তব জীবনে আর্থিক উন্নতি, কর্মজীবনের সাফল্য কিংবা ব্যক্তিগত পরিস্থিতি নির্ভর করে ব্যক্তির সিদ্ধান্ত, পরিকল্পনা ও প্রচেষ্টার উপর।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.