কয়েকদিন আগে একটি ভিডিওতে একটি শব্দ ভুল উচ্চারণ করেছিলেন তিনি, আর এবার আরেকটি ভিডিও তৈরি করে সেই ভুল শুধরে নিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন! আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়া খুবই সচেতনভাবে ব্যবহার করেন তিনি। যেখানে কোনো কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে শুধরে নেন।
তেমনটাই হয়েছে এবারেও। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি সেখানে বলেন, ‘নমস্কার! আমি অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই আমি একটি কথা বলেছিলাম যে আমি নোংরা(কচরা) কথা বলবো না। যা আমি মারাঠিতেও বলেছিলাম। কিন্তু সেখানে এই নোংরা(কচরা) শব্দের উচ্চারণ ভুল বলেছিলাম। যেটি আমাকে আমার বন্ধু সুদেশ ভোঁসলে ঠিক করে দিয়েছেন।’
‘তাই আমি আবারও এই ভিডিও তৈরি করে সে কথা বলতে যাচ্ছি। আমি নোংরা কথা বলবো না। ধন্যবাদ।’ এই বিষয়টি দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একদিকে যেমন তার এই ছোট ছোট বিষয় নিয়ে সচেতনতার প্রশংসা করেছেন। আবার অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।
উল্লেখযোগ্য, কয়েক দশক ধরে বলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি আশিতে পদার্পণ করেছেন। তবে এখনো পর্যন্ত চুটিয়ে অভিনয় করছেন সিনেমায়। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘কল্কি’ নামক সিনেমাতে। যার দ্বারা তুমুল প্রশংসা লাভ করেছিলেন।
অন্যদিকে শুধুমাত্র অভিনয় নয় তিনি দীর্ঘ সময় ধরে ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শো ‘কউন বানেগা ক্রোড়পতি’ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। যেখানে প্রতিযোগীদের সাথে মজার কথোপকথনে মেতে ওঠেন। যা মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন,
*মন খারাপ হলে কী করেন অনন্যা? জবাব দিলেন অভিনেত্রী

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.