‘সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি’, সৃজলাকে প্রেম নিবেদন জিতুর? বিগ বসের ঘরে নতুন জল্পনা

বিগ বসের ঘরে কখন কার সঙ্গে কার সম্পর্কের সমীকরণ বদলে যায়, তা আগে থেকে আঁচ করা বেশ কঠিন। কখনও বন্ধুত্ব, কখনও অভিমান, আবার কখনও ভালোবাসার ইঙ্গিত—প্রতিযোগীদের এমন নানা মুহূর্ত নিয়েই সরগরম থাকে দর্শকমহল। আর এবার সেই চর্চার কেন্দ্রে অভিনেতা জিতু কমল ও সৃজলা গুহ। তাঁদের বন্ধুত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছিল। এবার জিতুর একটি মন্তব্য ঘিরে সেই জল্পনা আরও বেড়ে গেল।

বৃহস্পতিবারের পর্বের শেষদিকে দেখা যায়, পাশাপাশি হাঁটছেন জিতু ও সৃজলা। সেই সময় আচমকাই সৃজলাকে উদ্দেশ করে জিতু বলেন, ‘এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।’ অভিনেতার মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে যান দর্শকরা। যদিও শেষের কথাটি বলার সময় মাইক্রোফোন চেপে ধরেছিলেন জিতু। তবে তাঁর অভিব্যক্তি এবং কথা বলার ভঙ্গি দেখে অনেকেরই মনে হয়েছে, সৃজলাকে ভালোবাসার কথাই বলতে চেয়েছেন তিনি।

অন্যদিকে, জিতুর এমন মন্তব্যে সৃজলার মুখেও দেখা যায় লজ্জার হাসি। মুহূর্তের মধ্যেই তাঁদের এই কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, তবে কি বন্ধুত্বের সম্পর্ক এবার অন্য কোনও দিকে এগোচ্ছে?

আসলে জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে। কিছুদিন আগে সৃজলাকে একা একাই বলতে শোনা গিয়েছিল, ‘কাকে ভালোবেসে ফেললে জিতু? কেন ভালোবেসে ফেললে?’ তাঁর এই মন্তব্য ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। শুধু তাই নয়, তাঁদের মধ্যে ছোটখাটো মনোমালিন্যও নজর এড়ায়নি কারও।

কখনও জুতো রাখা নিয়ে কথা কাটাকাটি, কখনও আবার অন্য প্রতিযোগীদের মন্তব্যে অভিমান—বিভিন্ন ঘটনায় তাঁদের সম্পর্কের ওঠানামা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি নন্দিনীর মন্তব্যকে কেন্দ্র করেও জিতু ও সৃজলার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। সেই সময় সৃজলার মুখে শোনা গিয়েছিল, ‘চাইনি ভালোবেসে ফেল’। তাঁর এই অভিমানী মন্তব্যও নতুন করে জল্পনার জন্ম দিয়েছিল।

নন্দিনী ফিরতেই বদলে গেল রাজবীরের সুর! প্রেমিকাকে কাছে পেয়েও অখুশি রাজবীর, বিগ বসের ঘরে নতুন বিতর্ক
নন্দিনী ফিরতেই বদলে গেল রাজবীরের সুর! প্রেমিকাকে কাছে পেয়েও অখুশি রাজবীর, বিগ বসের ঘরে নতুন বিতর্ক

তবে জিতুর সাম্প্রতিক মন্তব্য কি নিছকই মজার ছলে বলা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে সত্যিকারের অনুভূতি? সৃজলার সঙ্গে তাঁর সম্পর্ক কি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্য কোনও দিকে এগোচ্ছে? আপাতত সেই উত্তর অধরাই। তবে বিগ বসের ঘরে জিতু-সৃজলার রসায়ন যে দর্শকদের নজর কেড়েছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক