সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২ : দদ্য রুল’। এই ছবি মুক্তি পর এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। ছবির প্রিমিয়ারের সময় এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। তার এক সন্তান গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনার পর আইনি ঝামেলায় জড়িয়ে যান দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। শুক্রবার অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ।
ওইদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতার জামিন মঞ্জুর করে এবং অভিনেতা পরের দিন অর্থাৎ শনিবার বাড়ি ফিরে আসেন। এরপর অভিনেতা সংবাদমাধ্যমের সামনে হাজির হন এবং বলেন, “‘আমরা মৃতার পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত, এবং আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে একটি সিনেমা দেখছিলাম, এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল।”
তিনি আরও বলেন, “এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই, সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমার ভালবাসা মৃতার পরিবারের সাথে রয়েছে এবং আমি যে কোনও উপায়ে ওদের পাশে রয়েছে। আমি গত ২০ বছর ধরে একই থিয়েটারে আসছি, এবং আমি ত্রিশবারেরও বেশি একই জায়গায় গিয়েছি, এবং কখনও কোনও দুর্ঘটনা ঘটেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি একটি দুর্ঘটনা এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু তা ছিল একেবারেই নিয়ন্ত্রণের বাইরে।”
এদিকে অভিনেতাকে গ্রেফতারের পর ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করল। শনিবার পর্যন্ত ছবিটি ৮২০ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার অর্থাৎ যেদিন অভিনেতা গ্রেফতার হন সেদিন ছবিটি ৩২.৬৩ কোটি টাকা আয় করে। এরপরের দিন অর্থাৎ শনিবার ছবিটি ৬৩ কোটি টাকা আয় করেছে। ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে আয় ছিল ৭২৫.৮ কোটি টাকা। ইতিমধ্যে বিশ্ব জুড়ে ছবিটি ১১০০ কোটি টাকা আয় করে ফেলেছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.