Rashmika: ৩০ তম জন্মদিন বেশ অন্যরকমভাবে পালন করলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্ধানা (Rashmika)। স্বামী বিজয় ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভালোবাসায় ভরে উঠেছিল এই বিশেষ দিনটি। পুরনো স্কুলে যাওয়া থেকে শুরু করে বন্ধুদের সাথে দেখা করা।
সবমিলিয়ে এই দিনটি ছিল অন্যান্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। এদিন তাই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এবার আমার ৩০তম জন্মদিনটা একটু অন্যরকম ছিল। অনেকদিন পর বাড়ি ফিরলাম। যে মন্দিরে ছোটবেলা থেকে যাই, সেখানে গেলাম। সময়ের অভাবে স্কুলে গিয়ে বাইরে থেকে স্কুলটা দেখলাম এবং কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গেলাম।’
‘যারা আমার আজকের এই অস্তিত্বের কারণ, তাদের থেকে শুরু করে যারা আমার চিরকালের সঙ্গী হতে চলেছে, তাদের মাঝে কেক কাটলাম। বিয়েতে যারা থাকতে পারেনি, সেই পরিবারের সাথে একটা ছোট ডিনারের আয়োজনে দেখা করলাম। সেই মানুষগুলো, যারা আমার জন্মের দিন থেকে আজ পর্যন্ত আমাকে আশীর্বাদ করেছে।’
‘স্কুলের মেয়েরা, যারা আজ পর্যন্ত আমার সবকিছুর অংশ হয়ে আছে, আর আমার বন্ধুরা, যারা আজ বন্ধুর চেয়েও বেশি আমার পরিবারের মতো। আমার মনে হয়, জীবনে যা কিছু ঘটে, তা কোনো না কোনো ভালো কারণেই ঘটে, আর এটাই সেই কারণ! সবকিছু সার্থক মনে হচ্ছে!’
ছবিগুলো পোস্ট করতে তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে তার এবং বিজয়ের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। এই দম্পতি যেন সুখে ও শান্তিতে সংসার করতে পারেন সে বিষয়ও উল্লেখ করেছেন অনুরাগীরা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.