‘কান দিয়ে রক্ত বেরবে’—ঋতুপর্ণা ‘চুরা লিয়া’ গাইতেই কটাক্ষের ঝড়

অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠান কিংবা মাচা শো-তে অংশ নিতে দেখা যায়। অনেক সময় সেখানেই তারকারা গান গাওয়া কিংবা জনপ্রিয় সিনেমার সংলাপ বলার চেষ্টা করেন। তবে সেই পরিবেশনা সবসময় দর্শকের প্রশংসা পায় না। এবার মঞ্চে গান গেয়ে নেটপাড়ার একাংশের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুপর্ণার একটি ভিডিয়ো। সেখানে স্টিল রঙের চুরিদার ও কালো ওড়না পরে মঞ্চে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। ‘চুরা লিয়া হে’ গানটি গাওয়ার পাশাপাশি তাঁকে নাচতেও দেখা যায়। একটি মিউজিক পেজ থেকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই শুরু হয় নানা ধরনের মন্তব্য।

ভিডিয়োটি ঘিরে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর গায়কির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “অনেকদিন পর এত মন খুলে হাসলাম। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে নেক্সট টাইম আর এমন করবেন না।” আবার এক নেটিজেনের দাবি, ছোটবেলায় তিনি নিজে এই গানটি গাইতেন এবং ঋতুপর্ণার থেকে ভালোই গাইতেন। আরও একজন মন্তব্য করেছেন, “কোনো মানে হয়?” অন্যদিকে, অভিনেত্রীর এমন মঞ্চে গান গাওয়া নিয়েও কটাক্ষ করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন তাঁকে এমনভাবে গান গাইতে হচ্ছে।

ঋতুপর্ণাকে অবশ্য এই প্রথম ট্রোলের মুখে পড়তে হল না। এর আগেও তাঁর পোশাক থেকে শুরু করে বিভিন্ন প্রকাশ্য কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে। সম্প্রতি একটি পার্টিতে গাঢ় বেগুনি রঙের আঁটসাঁট পোশাকে অভিনেত্রীর উপস্থিতির ভিডিয়ো নিয়েও নেটপাড়ায় নানা মন্তব্য দেখা যায়।

এর আগে আরজি কর আন্দোলনের সময়ও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। শাঁখ বাজানোর একটি ভিডিয়ো পোস্ট করার পর তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে রাতদখলের কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সাধারণ মানুষের একাংশের বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন অভিনেত্রী। তাঁর গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে বারবার ট্রোলের মুখে পড়লেও ঋতুপর্ণা জানিয়েছেন, তিনি নেতিবাচক মন্তব্যে খুব বেশি গুরুত্ব দিতে চান না। তাঁর মতে, এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা তাঁর কাজ ভালোবাসেন এবং ইতিবাচক মন্তব্য করেন। তাই সমালোচনার বদলে সেই ইতিবাচক দিকগুলিতেই বেশি মনোযোগ রাখতে চান অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক