Rukmini Maitra: কারণ, সে পরিবেশন করছে! সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে এমনই মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী পরিবেশন করার কথা বলছেন তিনি? সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা।’
ইতিমধ্যে সেটি জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। এই সিনেমা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান ও প্রচারমূলক ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় একটি হলুদ রঙের জমকালো শাড়ির মতো পোশাক পরে একের পর এক পোজ দিচ্ছেন তিনি।।
এই পোশাকে তিনি যেন রীতিমতো ঝলমল করছেন। চোখেমুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস। তাইতো ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘কারণ, সে পরিবেশন করছে’ অর্থাৎ তিনি তার পরিশ্রম এবং অধ্যবসায়ের দ্বারা অভিনয় করে চলেছেন সেই বিষয়টিকেই বলতে চেয়েছেন। ভিডিওটি দেখতেই সেখানে নানান মন্তব্য করেছেন ভক্তরা।
প্রত্যেকের মতে একটাই কথা সময়ের সাথে সাথে তার জৌলুস যেন আরো বাড়ছে। এছাড়াও অনেকে তাকে ক্রাশ হিসেবেও আখ্যা দিয়েছেন। উল্লেখযোগ্য, সম্প্রতি ছিল এই সিনেমার প্রিমিয়ার সেখানে প্রেমিক দেব-সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন রুক্মিণী।
জানিয়েছেন তার সিনেমাটি বেশ ভালো লেগেছে এবং মনে করছেন দর্শকদেরও অনেক ভালো লাগবে। দেবের মুখেও একই কথা শোনা গিয়েছে। আসলে বহুদিন পর টলিউডে একটি ভালো গল্প উঠে এসেছে। এক নিঃসঙ্গ পিতা কীভাবে জীবনের ধূসর সময়ে এসে সঙ্গী খুঁজে পান এবং তার একমাত্র কন্যা কীভাবে বিষয়টি দেখে সেই নিয়েই তৈরি সিনেমার গল্প।
#Rukmini #hatihatipaapaa

Hello, I am SB. I have been working in blogging for more than five years.