Rukmini: গা ভর্তি সোনার গয়নায় মোহময়ী রুক্মিণী, কী প্রতিক্রিয়া মুগ্ধ ভক্তদের? জানুন

Rukmini: আবারো সোনার গয়নায় সেজে উঠলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)৷ একইসাথে তার হলুদ শাড়ি আলাদা মাত্রা এনে দিয়েছে সৌন্দর্য্যে। তাইতো ছবিগুলি পোস্ট করতেই সেখানে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। তিনি যতই ওয়েস্টার্ন পোশাক পরুন না কেন তাকে সব থেকে বেশি সুন্দরী লাগে ভারতীয় পোশাকেই।

বিশেষ করে শাড়ি পরে অপরূপা হয়ে ওঠেন তিনি। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেত্রী। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে একটি হলুদ রঙের শাড়ি আর গা ভর্তি গয়না। মালা, কানের দুল, চুড়ি থেকে শুরু করে প্রচুর গয়না ছিল তার শরীরে।

খুব সম্ভবত একটি গয়না সংস্থার জন্য এই ফটোশ্যুট করেছিলেন তিনি। ছবিগুলিতে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা দিয়েছে তাকে। কখনো তিনি ফুল হাতে স্মিত হেসেছেন আবার কখনো অন্যদিকে তাকিয়ে রয়েছেন আনমনে। সবমিলিয়ে বলতে গেলে আদর্শ ভারতীয় নারী হয়ে উঠেছিলেন তিনি।

বলা ভালো আদর্শ বাঙালি নারী হয়ে উঠেছিলেন তিনি। পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা শাড়ি পরে তাকে অনন্যা লাগছে দেখতে। একইসাথে অনেকে আবার তাকে তার বিয়ের বিষয়ে প্রশ্ন করতে ভোলেননি। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন।

উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে তিনি সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেতা দেবের সাথে। বর্তমানে সবটাই প্রকাশিত কোনো কিছু রাখঢাক করেননি। তারা একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিশেষ দিন উদযাপন, একে অপরের সাথে ভীষণ আনন্দে দিন কাটাচ্ছেন দু’জনে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক