Koushani: কালো পোশাকে ঝলমলিয়ে উঠলে অভিনেত্রী কৌশানী (Koushani)। তার এই সাহসী লুক দেখার পর ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। এমনকি অনেকে আবার তার সাথে মিল পেয়েছেন আরেক অভিনেত্রী নুসরত জাহানের। দীর্ঘ সময় ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই কাজ করেছেন একাধিক সিনেমায়।
একইসাথে বিভিন্ন ফটোশ্যুট এবং ওয়েব সিরিজে জোরকদমে কাজ করে চলেছেন। সেরকমই একটি ফটোশ্যুটের কয়েকটি মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কালো বডিকন পোশাক। তবে সেটা ছিল অন্যগুলির থেকে একদম আলাদা।
পোশাকটি খোলামেলা হাওয়ায় উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ। যা উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উজ্জ্বল হওয়ার মোড সক্রিয়’। পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন অনুরাগীরা।
একজন লিখেছেন এই অভিনেত্রী নুসরতকে অনুসরণ করে এই সাজে সেজে উঠেছেন। কারণ, নুসরতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে এরকম একাধিক ছবি দেখা যাবে। যার দ্বারা এটাই স্পষ্ট যে ওই অভিনেত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সাজে সেজে উঠেছিলেন কৌশানী।
এছাড়া অন্যান্য মন্তব্য করতে ভোলেননি অনুরাগীরা। এক কথায় বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে প্রচুর প্রশংসা লাভ করেছেন তিনি। অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে তিনি কিছুদিন আগে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এরপর তিনি আসতে চলেছেন ‘মৃগয়া’ ইউনিভার্সে। সবমিলিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.