Rukmini: এবার গেরুয়া রঙে সেজে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা অভিনেতা দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini)। তার সেই স্নিগ্ধ ছবি দেখে মন ভালো হয়ে গিয়েছে ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় এই অভিনেত্রী। শুরুতে অভিনয়ের জন্য সমালোচনা শুনলেও বর্তমানে তার প্রতি মুগ্ধ সকলে।
একাধিক জল্পনা ও সমালোচনা পেরিয়ে নিজের জীবনটাকে বেশ ভালোরকম গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। একইসাথে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন অভিনেতা দেবকে। সবমিলিয়ে বেশ ভালোই চলছে তার জীবন। আর মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটোশ্যুটের ছবি ভাগ করে নেন। সম্প্রতি পোস্ট করেছেন তেমনই কিছু ছবি।
যেখানে দেখা যাচ্ছে একটি গেরুয়া রংয়ের আনারকালি পরে রয়েছেন তিনি। একইসাথে রয়েছে গা ভর্তি সোনার গয়না। হাতভর্তি চুরি, গলায় নেকলেস সবমিলিয়ে ভারতীয় সাজে পরিপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে এই পোশাকে অসাধারণ লাগছে দেখতে। অনেকে আবার তার বিয়ের প্রসঙ্গ তুলতেও ভোলেননি। তবে আমরা সকলেই জানি বিয়ে নিয়ে এখনই কোনো চিন্তাভাবনা নেই এই জুটির। যদিও তিনি প্রস্তুত তবে দেব নন।
তাইতো মন দিয়েছেন সিনেমার কাজেই। ইতিমধ্যে একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। এছাড়াও খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা।’ যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন দেবের সাথেই। আসলে বেশিরভাগ সিনেমা লাগে দেবের বিপরীতেই কাজ করতে দেখা যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রোমোশন ও ফটোশ্যুটের কাজ।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.