আমাদের বলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার সালমান খান।জানা গেছে সালমান খান যেকোনো মুহূর্তে খুন হতে পারেন। বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছে সালমান খান ।যেকোনো সময় যা কিছু ঘটে যেতে পারে।। আর এই ভয়ে বাড়ানো হচ্ছে সালমান খানের নিরাপত্তা।
কদিন আগে যখন সারা মুম্বাই নবরাত্রি উদযাপনে ব্যস্ত ছিল ঠিক সেই সময় বাবা সিদ্দিকী কে গুলি করে খুন করা হয়েছে আর এই কথা বিষ্ণই গ্যাং নিজের মুখেই স্বীকার করেছেন তারা বাবা সিদ্দিকীর খুনের সঙ্গে জড়িত। তারা নিজের মুখেই বলেছে যারা সালমান খানকে সাহায্য করবে তাদের সবার একই অবস্থা হবে। এর পাশাপাশি এই গ্যাংয়ের প্রধান টার্গেট যে সালমান খান এটাও তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
এতদিন সালমান খান এই বিষয়টি নিয়ে কিছু তোয়াক্কা করেনি কিন্তু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমান খান খুবই বিধ্বস্ত হয়ে পড়েছেন। তিনি ভয় পেয়ে গেছেন ।তিনি সব মিটিং ক্যানসেল করে দিচ্ছেন বাড়ি থেকে কোথাও বেরোচ্ছেন না কারো সাথে কথা বলছেন না ।
সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলা হয়েছে। এর বাইরে রয়েছে সিআরপিএফ থাকছে ওয়াই প্লাস নিরাপত্তা এবং সব ধরনের অস্ত্র চালাতে সক্ষম এমন দুজন কনস্টেবল থাকছেন সালমান খানের সঙ্গে।
১৯৯৮ সালে’ হাম সাথ সাথ হ্যায়’ বই করার সময় সালমান খান কৃষ্ণসার হরিণ আত্মা করেছিল আর তারপর থেকেই তাকে থানায় হাজিরা দিতে হয় । বিষ্ণই সম্প্রদায়ের কৃষ্ণসার হরিণকে পুজো করা হয়। আর এরপর সালমান খান কে হুমকি দিচ্ছে বিষ্ণই গ্যাংয়ের জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণই ও তার দলবল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.