মা হচ্ছেন সমান্থা, মাতৃত্বের জন্য অভিনেত্রীর বড় ঘোষণা

অভিনেত্রী সমান্থা রুথ প্রভুকে নিয়ে গত কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছিল। একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর থেকেই অনুরাগীদের একাংশের মধ্যে গুঞ্জন শুরু হয় যে, তিনি সম্ভবত মা হতে চলেছেন। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সমান্থা জানান, তিনি সন্তানসম্ভবা। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করার পর কিছুদিনের জন্য অভিনয়জগৎ থেকে বিরতি নেবেন।

সমান্থার কথায়, বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তবে এই বিরতি সাময়িক। মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করার পর তিনি আবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে ফিরবেন বলেও আশ্বাস দেন।

কিছু দিন আগে একটি অনুষ্ঠানে আসমানি রঙের টি-শার্ট এবং জিন্স পরে দেখা গিয়েছিল সমান্থাকে। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে তাঁকে ঘিরে শুরু হয় শুভেচ্ছার বন্যা। অনেকেই দাবি করেন, তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুরাগীদের কেউ আবেগাপ্লুত হয়ে আনন্দ প্রকাশ করেন, আবার কেউ তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সমান্থা বর্তমানে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রয়েছেন এবং এই খবরকে ঘিরে তিনি ও তাঁর স্বামী অত্যন্ত আনন্দিত। বিশেষ করে মা হওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরেই তাঁর ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার সিদ্ধান্ত তিনি অত্যন্ত সচেতনভাবেই নিয়েছেন।

boAt Headphone
boAt Headphone

ব্যক্তিগত জীবনে গত কয়েক বছর সমান্থার জন্য সহজ ছিল না। পূর্বের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ, মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি ধীরে ধীরে নতুন জীবনের পথে এগিয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বরে রাজ নিদিমোরুর সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী। এবার তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন সমান্থা ও তাঁর পরিবার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক