শোকের ছায়া! সঞ্জয় খানের স্ত্রী জারিন কাতরাক প্রয়াত, কী হয়েছিল তাঁর?

বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী এবং অভিনেতা জায়েদ খান ও ফ্যাশন ডিজাইনার সুজান খানের মা জারিন কাতরাক আর নেই। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে খান পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নীলম, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি-সহ একাধিক বলিউড তারকা সঞ্জয় খানের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান।

ষাট ও সত্তরের দশকে মডেলিং জগতে বেশ সক্রিয় ছিলেন জারিন কাতরাক। পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও তাঁর নাম ছিল সুপরিচিতদের তালিকায়। শুধু তাই নয়, অভিনয় জগতেও রেখেছিলেন পদচিহ্ন। দেব আনন্দের বিপরীতে ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩) ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৬ সালে সঞ্জয় খানকে বিয়ে করেন জারিন। বিয়ে সময় সঞ্জয়ের বয়স ছিল ২৫, আর জারিনের মাত্র ২০। তাঁদের দাম্পত্যে জন্ম হয় ফারাহ খান আলি, সুজান খান, সিমোন অরোরা এবং জায়েদ খানের।

পরবর্তীতে সঞ্জয় খান–জিনাত আমানের সম্পর্ক নিয়ে বলিউডে তৈরি হয় জোর গুঞ্জন। এ বিষয়ে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন বলেছিলেন, অভিনেতা স্বামীর স্ত্রী হিসেবে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা জরুরি। তাঁর স্বামীর জীবনে একাধিক নারী আসলেও প্রতিবারই সঞ্জয় তাঁর কাছেই ফিরে এসেছেন— এমনটাই মন্তব্য করেছিলেন তিনি।

জারিনের প্রয়াণে বলিউডে শোকের আবহ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
Katrina-Vicky: সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা! পুত্র নাকি কন্যা? জানুন

FAQ

১. জারিন কাতরাক কে ছিলেন?
জারিন কাতরাক ছিলেন সঞ্জয় খানের স্ত্রী, মডেল, অভিনেত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার।

২. জারিন কাতরাকের বয়স কত ছিল?
তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

৩. তিনি কী কারণে মারা যান?
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

৪. কারা তাঁর পরিবারে রয়েছেন?
স্বামী সঞ্জয় খান, সন্তান ফারাহ, সুজান, সিমোন ও জায়েদ খান।

৫. কোন ছবিতে অভিনয় করেছিলেন জারিন?
দেব আনন্দের বিপরীতে ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩)।

৬. জারিনের পেশা কী ছিল?
তিনি ছিলেন মডেল, অভিনেত্রী এবং ইন্টেরিয়র ডিজাইনার।

৭. কবে সঞ্জয় খানকে বিয়ে করেন তিনি?
১৯৬৬ সালে।

৮. মৃত্যুর পর কারা তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন?
নীলাম, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি প্রমুখ।

৯. সঞ্জয় খান–জিনাত আমানের গুঞ্জন নিয়ে জারিন কী বলেছিলেন?
তিনি বলেছিলেন, একজন অভিনেতার স্ত্রী হিসেবে ধৈর্য ও বিশ্বাস থাকা জরুরি এবং সঞ্জয় সবসময় তাঁর কাছেই ফিরে এসেছেন।

১০. বলিউডে জারিনের অবস্থান কী ছিল?
মডেলিং, অভিনয় এবং ডিজাইনের জগতে তিনি ছিলেন যথেষ্ট পরিচিত মুখ।

#BollywoodNews
#ZarineCathrack
#SanjayKhan

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক