Sayantika: টলিউডের পরিচিত মুখ সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika) ফের তার এক ঝলমলে সাজে অনুরাগীদের নজর কেড়েছেন। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে তাকে দেখা যাচ্ছে হালকা গোলাপি-নিউড টোনের শাড়িতে।
খোলা চুল, পরিমিত গয়না ও স্বাভাবিক অথচ আকর্ষণীয় মেকআপে অভিনেত্রীর লুকটি হয়ে উঠেছে আরও নজরকাড়া। তাইতো পোস্ট করতেই ভাইরাল হয়েছে ছবিগুলি। যদিও কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। অভিনয়ের পাশাপাশি নাচেও বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছেন সায়ন্তিকা।
২০০৯ সালে অভিনয় জগতে পথচলা শুরু করার পর ‘আওয়ারা’, ‘বিন্দাস’, ‘অভিমান’, ‘উমা’, ‘বাঘ বন্দী খেলা’ এবং ‘শেষ থেকে শুরু’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ‘ব্যোমকেশ পর্ব’তে তার বিশেষ উপস্থিতিও দর্শকদের মনে জায়গা করে নেয়।
এখানেই শেষ নয় অভিনয়ের পাশাপাশি সায়ন্তিকা রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। ২০২৪ সালের উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার জয় পাননি।
নির্বাচনের পর তার অভিনয় ও নাচের দিকে ফের মন দেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। ফলে সাম্প্রতিক এই ছবি যেন সায়ন্তিকার গ্ল্যামারাস উপস্থিতিরই নতুন ঝলক। অভিনয়, নাচ কিংবা ফ্যাশন বহুমুখী পরিচয়ে এখনও দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.