হাতে ঢাকা বক্ষযুগল, সুতোর লেশমাত্র নেই! শালিনীর ‘বোল্ড’ ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

‘অর্জুন রেড্ডি’ ছবিতে অভিনয় করে রাতারাতি দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী শালিনী পাণ্ডে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির পর ‘জয়েশভাই জোর্দার’, ‘মহারাজ’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় শালিনী। সম্প্রতি ইতালি সফরের বেশ কিছু ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিয়োগুলির মধ্যে একটি নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে শালিনীকে অত্যন্ত সাহসী অবতারে দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের একাংশের। নিম্নাঙ্গে তোয়ালে জড়ানো এবং দু’হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ আড়াল করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। অন্য একটি ছবিতে খোলা পিঠে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মুহূর্তেই সেই ভিডিয়ো ও ছবিগুলি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তবে ভাইরাল ভিডিয়ো ঘিরে অন্য একটি প্রশ্নও উঠেছে। ভিডিয়োটি আদৌ শালিনীর কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে—তা নিয়েই দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকের দাবি, শুধুমাত্র ভিডিয়ো দেখে সেটি আসল না কৃত্রিম, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

20260828 141639
বাস্তব না AI ???

আবার সোশ্যাল মিডিয়ার একাংশ শালিনীর আগের ফটোশুটের সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল খুঁজে পেয়েছেন। সেখান থেকেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কেউ মনে করছেন, ভিডিয়োটি অভিনেত্রীর নিজেরই শুট করা। আবার কারও দাবি, এটি AI-এর তৈরি ভুয়ো কনটেন্ট হতে পারে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর অবশ্য শালিনীকে নিয়ে কটাক্ষও শুরু হয়েছে। পাশাপাশি অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন অনেকে। তাঁদের যুক্তি, বর্তমানে AI প্রযুক্তির মাধ্যমে তারকাদের মুখ ব্যবহার করে নানা ধরনের ভুয়ো ছবি ও ভিডিয়ো তৈরি করা সম্ভব। ফলে Bday কনটেন্ট ভাইরাল হলেই সেটিকে সত্যি বলে ধরে নেওয়া ঠিক নয়।

এই বিতর্কের মাঝেই এখনও পর্যন্ত ভাইরাল ভিডিয়োটি নিয়ে শালিনী পাণ্ডের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভিডিয়োটি সত্যিই অভিনেত্রীর ব্যক্তিগত সফরের মুহূর্ত, নাকি AI-এর কারসাজি—তা নিয়ে রহস্য এখনও কাটেনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক