চাকরি, ব্যবসায় তড়তড়িয়ে উন্নতি, আয়বৃদ্ধি! শনির নক্ষত্র পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল, ন্যায়, আয়ু ও শৃঙ্খলার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অত্যন্ত ধীর গতিতে চলার কারণে শনির রাশি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাবও দীর্ঘস্থায়ী হয়। এবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব। জ্যোতিষ গণনা অনুযায়ী, বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থান করছেন শনি। আগামী ৯ অক্টোবর নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন তিনি। আর শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে বিশেষভাবে লাভবান হতে পারেন ৪ রাশির জাতক-জাতিকারা।

কবে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনি?
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। মীন রাশিতে বক্রী অবস্থায় থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন তিনি। এরপর ১২ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবেন শনি।
এরপর ৮ ফেব্রুয়ারি ফের রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জীবনে দেখা যেতে পারে। তবে বিশেষভাবে লাভবান হতে পারেন সিংহ, বৃশ্চিক, কুম্ভ ও তুলা রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি
সিংহ রাশি
শনির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ একে একে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক ও মানসিক চাপও ধীরে ধীরে কমতে পারে।
ব্যবসায় দীর্ঘদিন ধরে চলা সমস্যা মিটে গিয়ে লাভের মুখ দেখতে পারেন। পুরনো আর্থিক সমস্যার অবসান ঘটতে পারে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। চাকরিজীবীদের পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির সুযোগ আসতে পারে।
জীবনসঙ্গীর সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু ও বিরোধীদের প্রভাবও কমবে। জমি বা গাড়ি কেনার মতো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি
উত্তরভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অর্থ, কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনও প্রচেষ্টায় সাফল্য মিলতে পারে কিংবা হঠাৎ কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তাতেও কিছুটা স্বস্তি মিলতে পারে।
এই সময় ব্যক্তিত্বে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। নিজের লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে গেলে শনির এই অবস্থান থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে কুম্ভ রাশির উপর শনির সাড়েসাতির শেষ পর্যায় চলছে। তাই নিজের নক্ষত্রে শনির প্রবেশ জীবনে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আচমকা অর্থলাভেরও সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো।
চাকরিজীবীদের কাজের প্রশংসা হতে পারে। এর ফলে বড় কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিকল্পনা মেনে এবং শৃঙ্খলাবদ্ধভাবে এগোতে পারলে কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন।

তুলা রাশি
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন আর্থিক দিক থেকে শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সমস্যার অনেকটাই সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের ফল পেতে পারেন এবং কর্মক্ষেত্রে পদ ও দায়িত্ব বাড়তে পারে।
ব্যবসায় পুরনো যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ তৈরি হবে। কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা বাণিজ্যিক সিদ্ধান্ত থেকেও আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আয় ও সঞ্চয়—দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। ফলে ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে আপনার আর্থিক পরিস্থিতি।

জ্যোতিষশাস্ত্রের এই ফলাফল বিশ্বাসভিত্তিক ব্যাখ্যার উপর নির্ভরশীল। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক