Shreya: এবার আর অন্য কোনো রং নয় বরং কালোয় ঝলমল করে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তার একের পর এক পোস্টগুলি ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র গানেই তার দক্ষতা নয় বরং সাজপোশাকের দিক দিয়েও তিনি যথেষ্ট দক্ষ।
বিশেষ করে তাকে ভারতীয় পোশাকেই বেশি দেখা যায়। কখনো শাড়ি কখনো আনারকলি অথবা অন্য কোনো পোশাক। প্রত্যেকটিতেই তিনি আত্মবিশ্বাসী রূপে ধরা দেন। ফলস্বরূপ সেই পোশাকগুলি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠে দর্শকমহলে। এবারও তার অন্যথা হয়নি।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কালো আনারকলিতে সেজে উঠেছেন তিনি। চোখ ঝলসানো আলোয় দেখা গিয়েছে তাকে। একইসাথে রয়েছে একাধিক ভারী গয়না। সবমিলিয়ে বলতে গেলে অন্যরকম একটি আবহ গড়ে তুলেছিলেন তিনি।
তাইতো পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর জৌলুস যেন ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন তিনি গানের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি তার সাজ-পোশাক মুগ্ধ করছে সকলকে।
আর সবথেকে অবাক করা বিষয় হলো তিনি এই সমস্ত ভারতীয় পোশাকগুলি পরে বিদেশে কনসার্ট করছেন। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই তিনি পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানকার একাধিক বড় শহরে ইতিমধ্যেই ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ কনসার্ট সেরে ফেলেছেন তিনি। যার কিছু কিছু ঝলকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.