Shreya: শ্রোতাদের জন্য এবার বিশেষ ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। একইসাথে জানিয়ে দিলেন তার এই সংগীত যাত্রার নেপথ্য কারণ। ভক্তমহলে ভীষণ জনপ্রিয় এই শিল্পী। মূলত তার গান এবং তার ব্যবহার মন ছুঁয়ে যায় সকলের। এছাড়া সাধারণভাবে সকলের সাথে মিশে যান তিনি।
এদিন একটি ভিডিও পোস্ট করেন শিল্পী। যেখানে তাকে নেপথ্যে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ ছাড়া আমার বলার মত আর কোনো শব্দ নেই। এমন অনেক মুহূর্ত আছে যখন আমি দেখি তারা গান গাইছে, তাদের চোখ ভিজে গেছে এবং হাতে বিশেষ কিছু বার্তা লিখে এনেছে আমার জন্য। এটাই হলো সেই কারণ যার জন্য আমি গান গাই। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শ্রোতারা আসেন গান শুনতে। তোমাদের জন্যই আমি।’
একইসাথে ভিডিওর ক্যাপশনে লেখেন, ”এই উপহারটি, যা নিয়ে আমি কাজ করছিলাম, শুধু আপনাদের সবার জন্য। ‘অল হার্টস ট্যুর’ আমার কাছে ছিল অত্যন্ত বিশেষ। আমরা যেখানেই গিয়েছি, সেখানেই আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি। এতটাই যে, আমি তার প্রতিদান দিতে চেয়েছিলাম।”
“আমি অত্যন্ত আনন্দের সাথে আমার ‘অল হার্টস ট্যুর – লাইভ অ্যালবাম’-এর ঘোষণা করছি, যেখানে থাকছে এই ট্যুরের আসল কনসার্টের রেকর্ডিং! এটি আমার জন্য সত্যিই বিশেষ ও নতুন কিছু এবং আমাদের একসাথে সেই সুন্দর মুহূর্তগুলোকে পুনরায় উপভোগ করার একটি উপায়। আমার হৃদয় থেকে আপনাদের হৃদয়ে ‘অল হার্টস ট্যুর লাইভ’ অ্যালবামটি আগামীকাল মুক্তি পাচ্ছে!”
আসলে তিনি যে কনসার্টগুলি করেন সেখানকার গান দিয়েই তৈরি হতে চলেছে মিউজিক অ্যালবাম। যা তার কেরিয়ারে এই প্রথমবার হতে চলেছে। যে কারণে সেটি তার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে। তাইতো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে সেটি ভাগ করে নিয়েছেন সকলের সাথে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.