Asha Bhosle: কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলের প্রতি বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন শ্রেয়া ঘোষালের

Asha Bhosle: ৯২ বছর বয়সে থেমে গেলো কন্ঠ! ইহলোক থেকে পরলোক গমন করেছেন কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। ইতিমধ্যেই তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। বিভিন্ন সঙ্গীতশিল্পীরা শোকপ্রকাশ করেছেন এই অসামান্য প্রতিভা চলে যাওয়ায়। সে তালিকাতেই রয়েছেন আরেক শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

আশাজির একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘আজ আমরা এমন এক কণ্ঠকে হারালাম যা প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। এমন এক আত্মাকে হারালাম যা সংগীতকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। আশা ভোঁসলেজি শুধু কিংবদন্তীই ছিলেন না, তিনি ছিলেন অসীম। আমি তাঁর গান শুনে, তাঁর কাছ থেকে শিখে, তাঁর অনায়াস বহুমুখী প্রতিভায় মুগ্ধ হয়ে বড় হয়েছি।’

‘যেভাবে তিনি প্রতিটি সুরকে জীবন্ত করে তুলতেন, প্রতিটি অনুভূতিকে ব্যক্তিগত করে তুলতেন। সবচেয়ে চঞ্চল সুর থেকে শুরু করে গভীরতম গজল, মারাঠি, বাংলা এবং অগণিত ভাষায় তাঁর গানে অসাধারণ পারদর্শিতা—সবকিছুই তিনি করেছেন, ঠিক যেভাবে কেবল তিনিই পারতেন। আমাদের অনেকের কাছে তিনি শুধু অনুপ্রেরণাই ছিলেন না তিনি ছিলেন আমাদের সংগীতের আত্মার একটি অংশ।’

‘আমার জীবদ্দশায় তাঁর এই মহানুভবতার সাক্ষী হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। তাঁর কণ্ঠ সময়ের পরিক্রমায়, তাঁর দ্বারা অনুপ্রাণিত প্রতিটি শিল্পীর মাঝে, তাঁর স্পর্শ করা প্রতিটি হৃদয়ের মাঝে প্রতিধ্বনিত হবে। সংগীতে শান্তিতে থাকুন, আশা তাই। আপনার কীর্তি কখনও ম্লান হবে না।’

উল্লেখ্য, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেছিলেন আশা ভোঁসলে। চরম দুর্দশা পেরিয়ে গানের জগতে তারকা হয়ে ওঠেন তিনি। তাদের পরিবারের সকলেই সংগীতের সাথে যুক্ত। বলিউড থেকে টলিউড সবেতেই ছিল তার অবাধ বিচরণ। ৯২ বছর বয়সে স্বাভাবিক বয়সজনিত কারণে পরলোক গমন করলেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক