Shreya Ghoshal: এবার সকলের স্বপ্নে আসার কথা জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে এমন কথা কেন বলতে গেলেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় এই শিল্পী।
যেখানে মূলত তিনি বিভিন্ন অনুষ্ঠান, রিয়্যালিটি শো এছাড়াও তার ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তগুলিকে তুলে ধরেন। সেরকমই একটি ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে তাকে বেশ কিছু ফটোশ্যুট করতে দেখা যায়। সেগুলো তিনি পরে সকলের সাথে ভাগ করে নেন। তেমনই একটি কনসার্টে গিয়েছিলেন তিনি।
তবে তার আগে একটি ফটোশ্যুট সেশন করেছেন। সেই ভিডিওই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে লাল ও কালো একটি ফ্রক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ভীষণরকম আত্মবিশ্বাসের সাথে তিনি হেঁটে এসেছেন ক্যামেরার সামনে। আর ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘আপনাদের স্বপ্নে হেঁটে চলেছি।’
তার সেই প্রাণখোলা হাসি দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাকে জানিয়েছেন তাকে খুব সুন্দর লাগছে এই পোশাকটি পরে। এছাড়াও তার গানের প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখযোগ্য, বর্তমানে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন শ্রেয়া।
তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। একাধিক ভাষায় দক্ষতা রয়েছে তার। তাইতো ঝুলিতে এসেছে একের পর এক পুরস্কার। তবে এই জনপ্রিয়তার শীর্ষে গিয়েও কিন্তু কোনোরকম ঔদ্ধত্য আসেনি তার মাঝে বরং খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করেন এই শিল্পী।
#Shreya #Unstoppable

Sudeshna has been writing entertainment reports since 2021.