Shreya: লাল গাউনে সবাইকে মুগ্ধ করলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। সঙ্গে তুলে ধরলেন দিল্লীতে হওয়া কনসার্টের বেশ কিছু ছবি। সকলেই জানেন শীতকাল মানেই এই শিল্পীর একাধিক কনসার্টের আয়োজন হয়, দেশের বড় বড় শহরের পাশাপাশি বিদেশেও পৌঁছে যান তিনি।
সেরকমই সম্প্রতি ছিল দেশের রাজধানী দিল্লীতে তাঁর কনসার্ট। আর এই শিল্পী মানেই সেখানে উচ্ছ্বাস থাকবে দর্শকদের মনে, তা বলাইবাহুল্য; সেরকমটাই হয়েছিল এই দিন। অনুষ্ঠানে পৌঁছানোর আগে বেশ কিছু ফটোশ্যুট করেছিলেন তিনি, যার কিছু ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা যাচ্ছে একটি লাল গাউন পরেছেন তিনি, যেখানে রয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের ছোঁয়া; সবমিলিয়ে অসাধারণ লাগছিল তাঁকে দেখতে। আর ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন— “হিমশীতল রাত। উষ্ণ হৃদয়। অফুরন্ত ভালোবাসা। দিল্লীর সকল ভালোবাসার জন্য ধন্যবাদ।”
ছবিগুলো দেখামাত্র তাঁকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একদিকে যেমন তাঁর গানের প্রশংসা, অন্যদিকে তাঁর এই সাজের জন্য প্রশংসা জানাতে ভোলেননি তাঁরা। আসলে এই শিল্পী এক কথায় রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী; যেমন অসাধারণ দেখতে, তেমনই তাঁর সংগীত দক্ষতা।
যার মাধ্যমে তিনি এখন রাজত্ব করছেন গোটা ভারতবর্ষে; শুধু তাই নয়, তাঁর খ্যাতি বিশ্বজোড়া। বিভিন্ন দেশে গিয়ে তিনি কনসার্ট করে থাকেন, সেখানেও তাঁর ভক্তের সংখ্যা অগণিত। তবে এই সাফল্যের শীর্ষে পৌঁছে গেলেও তাঁর মনে কখনোই ঔদ্ধত্য জায়গা পায়নি। ভীষণ সাধারণভাবে থাকতে ভালোবাসেন তিনি, যে বিষয়টি পছন্দ করেন সকলে।
#Shreya #Delhi

Hello, I am SB. I have been working in blogging for more than five years.