Srabanti: স্লিভলেস পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। তাকে দেখে এক কথায় চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর সৌন্দর্য্য যেন ক্রমাগত বেড়েই চলেছে, যা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে চোখ রাখলেই বোঝা যায়।
যদিও বর্তমানে সেখানে খুব বেশি সক্রিয় থাকছেন না তিনি। তবে তার পোস্টগুলো সকলের বেশ নজর কাড়ে। সম্প্রতি সমুদ্র সৈকতে বেজাতে গিয়েছেন তিনি। সেখান থেকে পোস্ট করেছেন একাধিক ছবি, যেখানে দেখা যাচ্ছে কখনও তিনি ঘরের মধ্যে বসে রয়েছেন, আবার কখনও রাতের আবহাওয়া উপভোগ করছেন সমুদ্রসৈকতে।
পরনে রয়েছে নীল রঙের একটি স্লিভলেস পোশাক। এই পোশাকে তাকে অসাধারণ লাগছিল দেখতে, যা নিয়ে নেটিজেনরা কমেন্টবক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা, বয়স তার কাছে শুধু একটি সংখ্যা মাত্র।
উল্লেখ্য, খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায় এবং এখনও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘দেবী চৌধুরানী’ সিনেমায়। আর খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে আসতে চলেছে তার নতুন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’।
ইতিমধ্যে এ বিষয়ে ঘোষণাও করা হয়েছে। তবে ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর নয় শ্রাবন্তীর। একদম অল্প বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। তাদের একটি সন্তানও রয়েছে, তবে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। এরপর আরও দু’বার বিয়ের পিঁড়িতে বসলেও সেখানেও সাফল্য পাননি তিনি।
#Srabanti #Thakumarjhuli

Sudeshna has been writing entertainment reports since 2021.