Shreya: কোনো প্রাচীন ধর্মগ্রন্থের চরিত্র! বিশেষ ছবি পোস্ট শ্রেয়ার

Shreya: ঠিক যেন প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থের কোনো চরিত্র! এমনই সাজে ধরা দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। এক কথায় তার এই লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। আমরা প্রত্যেকে জানি সোশ্যাল মিডিয়া ভীষণ সক্রিয় থাকেন তিনি।

মাঝেমধ্যেই সকলের সাথে ভাগ করে নেন বিভিন্ন ছবি ও ভিডিও। বিশেষ করে কোনো অনুষ্ঠান বা রিয়্যালিটি শো’তে যাওয়ার আগে ভীষণ সুন্দরভাবে সেজে ওঠেন তিনি। আর সেগুলো ভাগ করে নেন সকলের সাথে। তেমনই বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যেখানে দেখা যাচ্ছে অসাধারণ একটি লুক তৈরি করেছিলেন নিজের। ঝলমলে পোশাক পরে তিনিও যেন ঝলমল করে উঠছিলেন ছবিগুলোতে। বিভিন্ন রকমের ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে বেশ অন্যরকমের ক্যাপশন লিখেছেন। ‘মনে হচ্ছিলো যেন প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থের কোনো চরিত্র।’

আসলেও তাই তাকে বেশ অন্যরকম লাগছিল এই ছবিতে দেখতে। বিশেষ করে তার বয়স অনেকটাই কম লেগেছে ছবিগুলিতে। যে বিষয়টি উল্লেখ করতে ভোলেননি অনুরাগীরা। ইতিমধ্যে ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, বাংলার সাধারণ মেয়ে হলেও তিনি এখন জনপ্রিয় হয়েছেন দেশ-বিদেশে। দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইতিমধ্যে একাধিক দেশে গিয়ে কনসার্ট করে ফেলেছেন তিনি। সবমিলিয়ে তিনি এখন তার কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন। অন্যদিকে পরিবারও সামলে চলেছেন শক্ত হাতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক