টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস(Shruti Das)-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। পর্দার তারকাদের সঙ্গে দেখা করার স্বপ্নের কথা না বলে অভিনেত্রী জানিয়েছেন এমন এক ইচ্ছার কথা, যা তাঁর মানবিক মানসিকতার পরিচয় দিয়েছে। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রুতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা জানাতে গিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বহু সেলিব্রিটিকে সামনে থেকে দেখার সুযোগ না পেলেও তাঁর কোনও আক্ষেপ নেই। বরং জীবনে একবার এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে চান, যাঁর কাজ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
কাকে জড়িয়ে ধরে প্রণাম করতে চান শ্রুতি?
সোশ্যাল মিডিয়ায় শ্রুতি দাস লিখেছেন, বহু সেলিব্রিটিকে সামনে থেকে দেখার ইচ্ছা তাঁর ছিল। সেই ইচ্ছা পূরণ না হলেও তাঁর কোনও ক্ষতি নেই। তবে জীবনে একবার হুসেন মানসুরি দাদাকে জড়িয়ে ধরে প্রণাম করতে চান তিনি। শ্রুতির এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনেকের নজর কেড়েছে তাঁর এই ব্যতিক্রমী ইচ্ছা। কারণ, সাধারণত তারকাদের কাছে তাঁদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করা কিংবা ছবি তোলার আকাঙ্ক্ষাই বেশি দেখা যায়। সেখানে শ্রুতি(Shruti Das)-র পছন্দ সম্পূর্ণ ভিন্ন।
কে এই হুসেন মানসুরি?
শ্রুতির পোস্টে যাঁর কথা উঠে এসেছে, সেই হুসেন মানসুরি কোনও বিনোদন জগতের তারকা নন। তিনি একজন সমাজকর্মী, যিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। সাধারণ মানুষের একাংশের কাছে তিনি ‘গরীবের মসিহা’ নামেও পরিচিত। অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো— মানুষের সেবাকেই নিজের জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি। সম্প্রতি অসমের ভয়াবহ বন্যার সময়ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন হুসেন মানসুরি। বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। সেই কঠিন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তাঁর মানুষের পাশে থাকার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁর সেই মানবিক কর্মকাণ্ডই শ্রুতি(Shruti Das)-কে গভীরভাবে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।
তারকাদের বদলে ‘বাস্তবের নায়ক’
শ্রুতির এই পোস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, তিনি গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখদের বদলে একজন সমাজকর্মীকে নিজের অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন। তাঁর কাছে পর্দার তারকার সঙ্গে দেখা করার চেয়ে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা একজন ব্যক্তির সঙ্গে দেখা করা অনেক বেশি মূল্যবান। এই ভাবনাই নেটিজেনদের একাংশের মন জয় করেছে। অনেকেই শ্রুতি(Shruti Das)-র এই মানসিকতার প্রশংসা করেছেন এবং তাঁর পোস্টকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
এর আগে সাই পল্লবীর সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়েছিলেন আরাত্রিকা
টেলিপাড়ার তারকাদের কাছে প্রিয় সেলিব্রিটিকে সামনে থেকে দেখার স্বপ্ন অবশ্য নতুন কিছু নয়। সম্প্রতি ‘জোয়ার ভাঁটা’-র আর এক পরিচিত মুখ আরাত্রিকা মাইতির জীবনে এমনই এক মুহূর্ত এসেছিল। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন আরাত্রিকা। নিজের প্রিয় অভিনেত্রীকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারেননি তিনি। এমনকি সাই পল্লবীর মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন বলেও জানিয়েছিলেন আরাত্রিকা। তবে শ্রুতির ইচ্ছেটা একেবারেই অন্যরকম। সেলিব্রিটির ঝলমলে দুনিয়ার বদলে তিনি সম্মান জানাতে চান এমন একজন মানুষকে, যিনি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন। আর সেই কারণেই শ্রুতির এই ছোট্ট অথচ আবেগঘন পোস্ট এখন নেটপাড়ায় প্রশংসা কুড়োচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.