Khushi Mukherjee: বৃষ্টিভেজা মুম্বইয়ে লাল শাড়িতে খুশি মুখোপাধ্যায়, ফের ভাইরাল তাঁর ‘বোল্ড’ লুক

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ খুশি মুখোপাধ্যায়(Khushi Mukherjee) বর্তমানে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচনায় থাকেন। মাঝেমধ্যেই তাঁর পোশাক ও স্টাইল নিয়ে শুরু হয় চর্চা। এবার মুম্বইয়ের বৃষ্টিভেজা পরিবেশে তাঁর একটি বিশেষ লুক ফের নজর কেড়েছে নেটপাড়ার।

সম্প্রতি একটি রেস্তরাঁর বাইরে দেখা যায় খুশিকে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পাতলা শাড়ি এবং সাদা ডিজাইনার ব্লাউজ। বৃষ্টির কারণে পোশাকটি ভিজে যাওয়ায় তাঁর সাজ আরও বেশি নজরকাড়া হয়ে ওঠে। গাড়ি থেকে নামার পরই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী।

প্যাপারাজ্জিদের অনুরোধে রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে একাধিক পোজও দেন খুশি। কখনও শাড়ির আঁচল সামলে, কখনও খোলা পিঠে কোঁকড়ানো চুলের ছোঁয়ায় ক্যামেরার সামনে নিজের স্টাইল তুলে ধরেন তিনি। ফটোশুট শেষে পাপারাজ্জিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে রেস্তরাঁর ভিতরে চলে যান অভিনেত্রী।

খুশির এই লুকের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। তাঁর সাহসী ফ্যাশন সেন্স নিয়ে বরাবরই নেটমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কখনও ভারতীয় পোশাকে, কখনও আবার ওয়েস্টার্ন আউটফিটে নিজের পছন্দের স্টাইলেই হাজির হতে দেখা যায় তাঁকে।

পোশাক নিয়ে বিতর্ক বা সমালোচনা অবশ্য খুশির কাছে নতুন নয়। নিজের ফ্যাশন পছন্দ নিয়ে অভিনেত্রী বরাবরই আত্মবিশ্বাসী। সমালোচনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই চলতে পছন্দ করেন তিনি। আর সেই কারণেই হয়তো তাঁর নতুন কোনও লুক প্রকাশ্যে এলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এবারও ব্যতিক্রম হয়নি। মুম্বইয়ের বৃষ্টির মধ্যে লাল শাড়িতে খুশির এই উপস্থিতি ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। তাঁর নতুন ‘বোল্ড’ লুক নিয়ে অনুরাগীদের পাশাপাশি পাপারাজ্জি ভিডিও ঘিরেও তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক