টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস। ছোটো পর্দায় একের পর এক ধারাবাহিকে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। অভিনেত্রী অনেক কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনেত্রী যে অন্যায়কে প্রশ্রয় দেন না তা তার সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য রাখলেই বোঝা যায়। কিছুদিন আগে আর জি কর হাসপাতাল কান্ডে সোচ্চার হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল তা নিয়ে।
এর পাশাপাশি তার গায়ের রং নিয়ে যারা কটুক্তি করেন তাদের ছেড়ে দেন না অভিনেত্রী। সঠিক জবাব দিয়ে তাদের কটুক্তির উত্তর দিয়ে দেন তিনি৷ এই বিষয়টি এর আগে বহুবার দেখতে পাওয়া গিয়েছে। বাবা মায়ের একমাত্র মেয়ে হলেন শ্রুতি। তাই সে যে আদরের তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি তার মা’কে নিয়ে অভিযোগ করেছেন।
সম্পর্কে শ্রুতিকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে তার পরনে রয়েছে সাদা একটি টি শার্ট। মুখে মেকাপ ও কপালে তিলক কাটা রয়েছে। এমন সাজে কয়েকটি ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তার মায়ের কারণে তার শ্যুটিং-এর মেকাপ না তুলেই বাড়ি ফিরতে হয়। এরপর তার মা তাকে দুচোখ ভরে বেশ খানিক্ষন দেখেন ও গোটা দশেক ছবি তোলেন।
অভিনেত্রী আরও বলেন, তার এবড়োখেবড়ো দাঁত খুলিয়ে ছবি তোলেন তার মা। এরপর অভিনেত্রীকে তার মা বলেন, “যা, মুখ পরিষ্কার করে আয়, এতক্ষণ মুখে মেকআপ রাখতে নেই। স্কিন খারাপ হয়ে যাবে।” অভিনেত্রী জানিয়েছেন আমার মা আমার সবকিছু। কোনও একটি বিশেষ শ্যুটিং-এর সময় তাকে এমন মেকাপ করতে হয়েছে বলেও জানান তিনি।
শ্রুতি ব্যক্তিগত জীবনে বেশ সুখী। তার সামাজিক বিয়ে না হলেও আইনি বিবাহ সেরে ফেলেছেন তিনি। টলিউডের ছোটো পর্দার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সঙ্গে আইনি বিবাহ সেরেছেন তিনি। তবে এই বিয়ে নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে। তবে সবকিছুকে উপেক্ষা করেছেন তিনি।
আরও পড়ুন,
*বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি, ছোটবেলার ছবি দেখে চিনতে পারলেন?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.