Shreya: ঠিক যেন কোনো সিনেমার নায়িকা, তিনি যে কোনো সঙ্গীতশিল্পী তা প্রথম দেখায় বোঝার উপায় নেই। এমন ভাবেই ধরা দিয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সময়ের সাথে সাথে তার জৌলুস যেন ক্রমাগত বেড়েই চলেছে।
যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। সময় যত।ই যাচ্ছে এই শিল্পী যেন আরও বেশি দক্ষ এবং আকর্ষণীয় হয়ে উঠছেন একদিকে যেমন তার গানের মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের তেমনই নিজেকে অনেক বেশি মেইন্টেন করে রাখছেন। যার ফলে তার অনুরাগীদের সংখ্যা কম নয়।
তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও তার মধ্যে কোন রকম অহংকার বা ঔদ্ধত্যের ছাপ পড়েনি বরং খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন। অন্যদিকে নেপথ্য গানের পাশাপাশি তিনি কিন্তু নিয়মিত কনসার্ট করে থাকেন। দেশের পাশাপাশি বিদেশে গিয়ে সেসব কনসার্ট করতে দেখা যায় তাকে।
সেরকমই একটি কনসার্টে মেতে উঠেছিলেন তিনি। তবে তার আগে করেছিলেন বেশ কিছু ফটোশ্যুট। কখনো দেখা যাচ্ছে তিনি আত্মবিশ্বাসের সাথে পোজ দিয়েছেন। আবার কখনো মঞ্চে গান গাইছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মণিপাল, তুমি পুরো অনুষ্ঠান মাতিয়ে দিয়েছো। প্রতিটি সুর, প্রতিটি উল্লাস, প্রতিটি মুহূর্ত! অনেক মজা হয়েছে! এমন একটি অসাধারণ রাতের জন্য ধন্যবাদ।’
ছবিগুলো দেখার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন বয়স যে নেহাতই সংখ্যা মাত্র তা বোঝা যায় তাকে দেখেই। কারণ, এখনো পর্যন্ত বয়সের ছাপ পড়েনি তার ওপর বরং তার মধ্যে কিশোরী সুলভ চপলতা দেখা যায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.