Madhumita-Rahul: সহ-অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির স্মৃতিচারণায় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। শ্যুটিং সেট থেকে তোলা একাধিক ছবি পোস্ট করে এই সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই আসতে চলেছে তাদের পরবর্তী সিনেমা ‘Autobi’।
যেখানে একসঙ্গে কাজ করেছেন মধুমিতা ও রাহুল অরুণোদয় ব্যানার্জি। কিছুদিন আগেই সম্পূর্ণ হয়েছে সিনেমার শ্যুটিং। এখনো পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে ঘটে গেল এই অঘটন। এদিন ছবিগুলো পোস্ট করে মধুমিতা লেখেন, ‘ভালো থেকো রাহুল দা।’
যেখানে দেখা যায় দৃশ্যতে উপস্থিত রয়েছেন মধুমিতা, রাহুল এবং আরেক অভিনেতা সাহেব চ্যাটার্জী। মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা এই ‘Autobi’। যেখানে নায়িকা তার হারিয়ে যাওয়া বোনের সন্ধানে নানান রকম পরিস্থিতির সম্মুখীন হয়। সিনেমাটি পরিচালনা করেছেন সৌমাভ ব্যানার্জি।
রাহুলের এই অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি। টেলিভিশন জগৎ থেকে শুরু করে টলিউড সবাই তার এই হঠাৎ করে চলে যাওয়াকে মানতে পারছেন না। শ্যুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু মেনে নেওয়া ভীষণই কষ্টকর। একইসাথে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। সেখানকার নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এমনকি অনেকে এই দাবীও করছেন তাকে শ্যুটিংয়ের নাম করে সমুদ্র নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাকে। যদিও সবটাই তদন্তসাপেক্ষ। উল্লেখযোগ্য, দীর্ঘদিন পর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রাহুল। এর আগে মূলত বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজেই দেখা গিয়েছে তাকে। তবে এই ছোট পর্দায় ফেরাই যেন কাল হলো অভিনেতার জন্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.