Sohini: নরম আলোর বিকেলে শীতযাপনে মগ্ন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সম্প্রতি তুলে ধরেছেন তারই কয়েক মুহূর্তের ঝলক। হয়তো অনেকেই জানেন প্রকৃতির সাথে ভরপুর সময় উপভোগ করেন সোহিনী। সময় সুযোগ পেলেই ছুটে যান এদিক-ওদিক। কখনো গাছপালার সামনে আবার কখনো নিরালায় নদীর পাশে বসে খানিকক্ষণ জিরিয়ে নেন।
সেরকমই গাছপালার মাঝে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। বসেছিলেন নরম আলোর বিকেলে। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে নীল রঙের সালোয়ার, চোখে সানগ্লাস। সবথেকে বেশি নজর কেড়েছে তার সিঁথির সিঁদুর। যদিও অন্যান্য সময় তাকে খুব বেশি সিঁদুর পরতে দেখা যায় না। তবে এই ছবিতে স্পষ্ট হয়েছে তা।
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘এক নরম আলোর বিকেল।’ তাকে দেখে স্পষ্ট যে তিনি স্নিগ্ধ সময়টি ভীষণভাবে উপভোগ করেছেন। ঠিক যেন পরিবেশে ডুবে গিয়েছিলেন তিনি। পোস্ট করতেই সে ছবিগুলো ভাইরাল ঝড়ের গতিতে। প্রত্যেকে এই স্নিগ্ধ সাজের প্রশংসা করেছেন ভীষণভাবে।
উল্লেখযোগ্য, বরাবর পরিবেশ, পোষ্য এবং পরিবারের সদস্যদের নিয়েই সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। কাজের সময়টুকু বাদ দিয়ে তিনি সারাক্ষণ তাদের সাথেই কাটান। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে আদুরে সময় উপভোগ করা সবমিলিয়ে বেশ চলছে অভিনেত্রীর জীবন।
অন্যদিকে যদি আমরা তার কর্মক্ষেত্র দেখি তাহলে তাকে শেষবার দেখা গিয়েছে ‘কর্মা-কোর্মা’ ওয়েব সিরিজে। যেখানে বেশ অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিম ডি. গুপ্ত পরিচালিত এই সিরিজে তিনি ছাড়াও রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী প্রমুখরা। ‘হইচই’তে মুক্তি পেয়েছে এই সিরিজ।
#Sohini #Winter

Hello, I am SB. I have been working in blogging for more than five years.