Sohini: বসন্ত বেলার আহ্বানে সাড়া দিয়ে সবুজের স্নিগ্ধতায় ডুব দিলেন সোহিনী

Sohini: বসন্ত বেলার শুরুতে মিষ্টি একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। যা দেখে সত্যিই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। অনেক ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এই অভিনেত্রীর। তাইতো সময় পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে।

সেরকমই গাছপালার মধ্যে কিছুটা সময় কাটিয়েছেন একান্তে, যার ভিডিও করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে গোলাপি রঙের খুবই সাধারণ একটি শাড়ি। খোলা চুল এবং খুব সামান্য গয়নায় ভীষণ স্নিগ্ধ লাগছিল তাকে দেখতে।

কখনো তিনি আপন খেয়ালে ডুবে গিয়েছেন আবার কখনো হেঁটে বেরিয়েছেন সবুজ গাছপালার মধ্যে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত বেলা।’ আসলেও তাই, শীতের কামড় ধীরে ধীরে শেষ হয়েছে। রঙিন ফুল আর মৃদু বাতাস জানান দিচ্ছে বসন্ত আসছে।

শীতের সমস্ত মনখারাপ পেরিয়ে এবার পালা ভালোবাসার মরশুমের। বসন্ত মানেই গাছে গাছে নতুন পাতা, রঙিন ফুলেদের বাহার। যা দেখলে মন ভালো হয়ে যায় এমনিই। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন এই প্রকৃতির ছোট ছোট বিষয়গুলি তাকে আনন্দিত করে তোলে।

যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল উঁকি দিলেই। যতই তার জীবনে আলোর ঝলমলানি থাকুক না কেন বরাবর খুব সাধারণ ও আড়ম্বরহীনভাবে থাকতেই পছন্দ করেন তিনি। অন্যদিকে আগামী ১৩ই ফেব্রুয়ারি একটি বিশেষ অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন তিনি এবং তার স্বামী শোভন গাঙ্গুলী। রবীন্দ্রসদনে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সেটি অনুষ্ঠিত হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক