Sohini: জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সোহিনী! ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী

Sohini: গত ১লা অক্টোবর ছিল তার জন্মদিন, যেদিন তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলেছিলেন নেটিজেনরা। সম্প্রতি তারই প্রত্যুত্তরে সকলকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। একটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা তুলে ধরেছেন সকলের জন্য।

অভিনেত্রীর জন্মদিনে তার স্বামী তথা সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন আজ তার রাজকন্যার জন্মদিন। সেই ছবি দেখার পর সকলেই সোহিনীকে অগাধ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। তবে কর্মব্যস্ততার কারণে কাউকে ধন্যবাদ জানাতে পারেনি আলাদা করে।

তাই একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘১লা অক্টোবর জন্মদিন উপলক্ষ্যে বহু মানুষ শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই মায়া, ভালোবাসাটুকু পাওয়ার জন্যই বেঁচে থাকা, কাজ করা, ভালোর পাল্লাকে ভারী করার তাগিদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বয়সের সাথে সাথে অভিজ্ঞতার ঝুলি ভরে উঠুক।’

আরও পড়ুন,
মেয়েকে নিয়ে প্রথম দুর্গা পুজো কাঞ্চন-শ্রীময়ীর, মায়ের সিঁদুর খেলা দেখে মুগ্ধ ছোট্ট কৃষভি

‘ভালো-মন্দ সব কিছু সহজে মেনে নেওয়ার ধৈর্য্য বাড়ুক অন্তরে, বিশ্বাস যেনো হারিয়ে না ফেলি। শুভ বিজয়া সবাইকে, প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, মা আবার এসো, অপেক্ষায় থাকবো।’ এদিন তাকে সবুজ রঙের শাড়িতে দেখা গিয়েছে। সাথে ছিল হাতে সবুজ রঙের চুড়ি।

আরও পড়ুন,
ভাঙল ১২৫ বছরের রেকর্ড, তুমুল বৃষ্টিতে জল জমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে, বিধ্বস্ত জনজীবন

সাধারণ অথচ অত্যন্ত সুন্দর লাগছিল তাকে দেখতে। এই ছবিটি পোস্ট করতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। সাথে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে তার চরিত্রটি ভূয়সী প্রশংসা পেয়েছে দর্শকমহলে। এরপর তাকে দেখা যাবে ‘রান্নাবাটি’ সিনেমায়।

আরও পড়ুন,
উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি, ধস নেমে মৃত্যু ১৭ জনের, ভারী বৃষ্টি থামছে না এখনই

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক