Sohini: আমন্ত্রণের শহর লখনউতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সেখান থেকেই ভাগ করে নিয়েছেন একগুচ্ছ ছবি। কখনো শীতের আলতো আদর গায়ে মেখে নিচ্ছেন, আবার কখনো হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। শুধু তাই নয়, ঘুরে বেড়াচ্ছেন সেখানকার অলিতে-গলিতেও।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি এই ছবিগুলি পোস্ট করেছেন। অনেকেই জানেন যে সোহিনী ভ্রমণপিপাসু; তাই সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন অজানার টানে। বর্তমানে কাজের চাপ কম থাকায় সেই সুযোগ হাতছাড়া করেননি এই অভিনেত্রী।
তবে কোনো জাঁকজমক নয়, বরং ভীষণ সাধারণভাবেই তিনি লখনউ শহর উপভোগ করছেন। এই শহর তার আতিথেয়তা ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। ছবির ধরণ দেখে স্পষ্ট যে, শহর ঘোরার পাশাপাশি সেখানকার খাবার-দাবারও চুটিয়ে উপভোগ করছেন তিনি।
ছবিগুলি পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাঁর ভ্রমণের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আসলে সোহিনীর সহজাত সরলতাই তাঁকে ভক্তদের কাছে আকর্ষণীয় করে তোলে।
স্বভাবগতভাবেই এই অভিনেত্রী ভীষণ প্রকৃতিপ্রেমী; বিশেষ করে গাছপালা ও ফুলেদের মাঝেই নিজেকে মেলে ধরতে ভালোবাসেন তিনি। অবসর পেলেই মিশে যান প্রকৃতির সঙ্গে। এছাড়া তাঁর প্রিয় পোষ্যদের প্রতিও রয়েছে গভীর টান। সবমিলিয়ে বেশ রয়েছেন তিনি।
#Sohini #Lucknow

Hello, I am SB. I have been working in blogging for more than five years.